‘হিন্দুরা একটু স্য়াক্রিফাইস করেছেন’, SIR-এ নাম বাদ যাওয়া নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা, বললেন…

‘হিন্দুরা একটু স্য়াক্রিফাইস করেছেন’, SIR-এ নাম বাদ যাওয়া নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা, বললেন…

কলকাতা: লক্ষ লক্ষ মানুষের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। সেই আবহেই পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় দফাতেও ভোটগ্রহণ হতে চলেছে। এবারের নির্বাচনী লড়াইয়ে মূল ইস্যু হয়ে উঠেছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR. তৃণমূলের দাবি বিজেপি-কে জেতাতেই ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এমনকি কত হিন্দু নাম বাদ গিয়েছে, সেই নিয়েও সরব হয়েছে তারা। তৃণমূলের সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। (Himanta Biswa Sarma on SIR)

শনিবার সাংবাদিক বৈঠকে এমন SIR প্রসঙ্গ ওঠে। SIR-এ সবচেয়ে বেশি নাম হিন্দুদেরই বাদ গিয়েছে বলে তৃণমূল যে অভিযোগ করছে, সেই নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে হিমন্ত বলেন, “কিছু হিন্দুর নাম বাদ গিয়েছে। হিন্দুরা স্যাক্রিফাইস না করলে দেশ বাঁচবে না। তৃণমূলের মনে হচ্ছে হিন্দুদের নাম বাদ গিয়েছে। আমাদের মতে, হিন্দুরা একটু স্যাক্রিফাইস করেছেন, যাতে ভারত, বাংলার পরিস্থিতির উন্নতি হয়। SIR-এ অত্যন্ত ভাল কাজ হয়েছে বাংলায়। জ্ঞানেশ কুমারকে অভিনন্দন। অসমে SIR করতে আমন্ত্রণ জানাচ্ছি। মারা যাওয়া লোকেদের নামে ছাপ্পা দিয়ে সরকার গড়া যায় না। কিছু হিন্দুর নাম বাদ গিয়েছে। দেশের স্বার্থে বরাবরই স্যাক্রিফাইস করে এসেছেন হিন্দুরা।” পশ্চিমবঙ্গের সঙ্গে অসমেও বিধানসভা নির্বাচন হয়েছে। তবে সেখানে SIR হয়নি এখনও। নির্বাচনের পর করা হবে বলে আগেই জানিয়েছিলেন হিমন্ত। (West Bengal Election 2026)

আরও পড়ুন: ‘আমি জামিনে ঘুরছি, মমতাজীকে কেস দেন না মোদি, ED-CBI হয় না’, শ্রীরামপুরে তৃণমূল-বিজেপি ‘সেটিং’ তত্ত্ব রাহুল গাঁধীর

পশ্চিমবঙ্গে যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে রয়েছেন মতুয়ারাও। দেশছাড়া হওয়ার আশঙ্কায় ভুগছেন অনেকে। যদিও হিমন্ত বলেন, “পরশু আমি বনগাঁয় ছিলাম। বললাম যে, দেশের জন্য একবার মূল্য চোকাতে হচ্ছে। একবার ভোট নাই বা দিতে পারলাম! পরের বার CAA-তে আবেদন করে দেশের নাগরিক হয়ে যাব। কী যায় আসে! দিদি ভাবছেন, এটাকে ব্যবহার করে হিন্দুদের মধ্যে ক্রোধের সৃষ্টি করবেন। এবার এটা হবে না। হিন্দুরা জানে, দেশের জন্য কখনও কখনও স্যাক্রিফাইস করতে হয়। ওঁরা ঠিক করে নিয়েছেন, নাম কাটা গিয়েছে। রাজ্যে বিজেপি-র সরকার এলে আবার জুড়ে যাবে। কিন্তু যে বাংলাদেশি মুসলিমদের নাম কাটা গিয়েছে, তা তো জীবনে যুক্ত করা হবে না! পরের ধাপে দেশ থেকে তাড়ানো হবে।”

নির্বাচনী প্রচারে বার বার রাজ্যের জনবিন্যাস বদলে যাওয়ার কথা উঠে এসেছে বিজেপি নেতৃত্বের মুখে। হিমন্তর দাবি, বিজেপি ক্ষমতায় এলে নতুন ভূমি আিইআনা হবে। নতুন যারা এসেছেন, তাঁদের কোনও অধিকার থাকবে না। অভ্যন্তরীণ চাপসৃষ্টি করা হবে। এ প্রসঙ্গে অসমে ‘রোহিঙ্গা পুশব্যাকে’র কথা তুলে ধরেন হিমন্ত। বলেন, “ওরা নিজেরাই পুলিশকে জানায় যে, ভারতে থাকা মুশকিল হয়ে গিয়েছে। এমন পরিবেশ তৈরি করতে হবে। তুষ্টিকরণ, সীমান্ত বন্ধ হয়ে গেলে জনবিন্যাসের ভারসাম্য বজায় থাকবে।”

আরও পড়ুন: ভোটে কত আসন পাচ্ছে তৃণমূল? আগাম ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘কোথায় গিয়ে থামবে…’

পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার এলে অসম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের নিয়ে যাতে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়, পুশব্যাক নিয়ে ক্ষমতা যাতে বৃদ্ধি করা হয়, সেই মতো অমিত শাহকে আবেদন জানাবেন বলেও জানান হিমন্ত। 

Post Comment

You May Have Missed