‘প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন…!’ কোন হেভিওয়েট BJP নেতার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ‘সংশয়’ কুণাল ঘোষের?

‘প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন…!’ কোন হেভিওয়েট BJP নেতার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ‘সংশয়’ কুণাল ঘোষের?

Last Updated:

Kunal Ghosh: বিজেপির কোন নেতাকে বেনজির কটাক্ষ ছুঁড়লেন কুণাল ঘোষ? দ্বিতীয় দফা ভোটের আগেই একের পর এক তোপ! ফের শোরগোল তুললেন কুণাল!

কুণাল ঘোষ
কুণাল ঘোষ

কলকাতা: বাংলার প্রথম দফা নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে! আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই রেকর্ড ভোট নিয়ে শাসকদলকে কটাক্ষ ছুঁড়েছে গেরুয়া শিবির। মোদি-শাহ থেকে শুভেন্দু অধিকারীদের দাবি বিপুল ভোট আসলে পরিবর্তনের ঝড়। আর সেই ঝড়েই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শাসকদল তৃণমূল। উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, হার নিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি। এত সংখ্যায় ভোট পড়ায় আখেরে চতুর্মুখী লাভ হয়েছে তৃণমূলের, শনিবার সকালে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন কুণাল ঘোষ।

বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের জোড়া ফুল প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এদিন বলেন, যে ১৫২ টি আসনে ভোট হয়েছে তার থেকে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট। শুভেন্দু অধিকারী প্রবল মানসিক চাপ এবং ভারসাম্য হীনতায় ভুগছেন। ২৯ তারিখ দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হার মেনে নেবেন। এই ধরনের মন্তব্য করেছেন যে তারই প্রমাণ। উনি এখনই প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন। উনি নন্দীগ্রামে হেরেছেন। এখানেও হারতে চলেছেন। প্রবল চাপ। ওনার রাজনৈতিক ভবিষ্যৎ ঘোরতর অনিশ্চিত।”

তৃণমূলের তরফে তোলা অভিযোগ আরও জোরালো করে কুণাল বলেন, “বহিরাগতরা ঢুকছে। সুজিত বসুর অভিযোগ একদম ঠিক। ২৭ তারিখ প্রচার শেষের পর কোনও বহিরাগতকে যেন না দেখি। যারা গেস্ট হাউসে তাদের রাখছেন তারা সতর্ক হয়ে যান। ২৭ তারিখের পর যদি এখানে বহিরাগত দেখি তারা যেন বাড়িতে বলে রাখেন ফিরতে দেরি হবে। পুলিশ ধরবে।” বিজেপিকে একহাত নিয়ে কুণালের দাবি, “সুকান্ত মজুমদার নিজেই স্বীকার করলেন ইডিকে রাজনীতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে। অপরিণত বালখিল্য রাজনৈতিক মন্তব্য করে ওরা নিজেরাই বিপদে পড়ে যায়।”

প্রথমদফা ভোটের পরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঙ্গা বক্ষে ছবি তোলার প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে কুণালের কটাক্ষ, “গঙ্গার ছবি তুলতে গেলে কলকাতায় আসতেই হয়। কারণ এখানে গঙ্গার ধার মমতা বন্দ্যোপাধ্যায় অপূর্ব সাজে সাজিয়ে তুলেছেন। ওনার দিল্লির বাড়ির পাশে যমুনা বলে একটি নদী আছে। সেখানে দূষণের জেরে জল ফেনা হয়ে গিয়েছে। সমস্ত মাছ মরে গিয়েছে। জলটা ওখানে অ্যাসিড হয়ে গিয়েছে।”

আরও একধাপ এগিয়ে কুণালের ‘খাঁটি পাগল’ কটাক্ষ সরাসরি মোদিকে। রেয়াত করলেন না মিঠুন চক্রবর্তীকেও। কুণাল বললেন, “নরেন্দ্র মোদির যারা ফ্যাশন ডিজাইনার যেমন অগ্নিমিত্রা পাল, তাঁরা ওনাকে একটু বলে দিলে ভাল হয় কলকাতায় এখন যা গরম তাতে পাগল আর মিঠুন চক্রবর্তী ছাড়া আর কেউ শীতের পোশাক পরছে না। মিঠুন চক্রবর্তী এখনও জোব্বা শাল গরম টুপি পরে ঘোরাঘুরি করেন। মোদির চোখে গরমের জন্য সানগ্লাস। আবার গায়ে শাল। খাঁটি পাগল আর মিঠুন চক্রবর্তী ছাড়া এই গরমে এমন অদ্ভুত পোশাকের ব্যবহার কেউ করেন না।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন…!’ কোন হেভিওয়েট BJP নেতার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ‘সংশয়’ কুণাল ঘোষের?

Previous post

এবার যদি কোনও গন্ডগোল হয়…২য় দফা ভোটের আগে স্পষ্ট বলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

Next post

LPG Booking: LPG নিয়ে বড় সমস্যা সামনে! ১০ দিন দেরিতে বুক হচ্ছে দ্বিতীয় সিলিন্ডার, একাধিক শহরে ডেলিভারিতেও বিলম্ব

Post Comment

You May Have Missed