তীব্র দাবদাহের মধ্যে একটু স্বস্তি ! আজ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
কলকাতা : বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান – এই জেলাগুলির কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎস-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝাড়োগ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া – এইসব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুরা জেলায় মূলত উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আজ সারাদিন।
Daily weather update video 24.04.2026 pic.twitter.com/0NTfoulcXV
— IMD Kolkata (@ImdKolkata) April 24, 2026
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ২৫ এপ্রিল এবং আগামীকাল ২৬ এপ্রিল দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তারপর ২৭ এপ্রিল থেকে পরপর ৫ দিনে একধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের জেলাগুলিতে এবং উপকূলীয় এলাকার জেলাগুলিতে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে দিনের তাপমাত্রা।
Special Bulletin No. 15
Subject: Thunderstorm and associated weather activities over the districts of West Bengal and Hot & Humid condition over some districts of South Bengal pic.twitter.com/ljG6pVgaHU— IMD Kolkata (@ImdKolkata) April 24, 2026
হাওয়া অফিস এও জানিয়েছে যে, আজ এবং আগামীকাল বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে অত্যধিক বেশি, প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ। অন্যদিকে, উপকূলীয় অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ আর্দ্রতা হতে পারে ৮০ থেকে ৯৫ শতাংশ। রাজ্যের একটু ভিতরের দিকে জেলাগুলিতে তুলনায় আর্দ্রতার পরিমাণ কম হবে, ৭০ থেকে ৮৫ শতাংশ। আজ ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সারাদিনই সাংঘাতিক গরম থাকবে। সঙ্গে দোসর অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা। এই কারণে ভ্যাপসা গুমোট দমবন্ধ করা পরিস্থিতিতে হাঁসফাঁস করবেন সকলে।
বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হলেও এখনই গরমের হাত থেকে রেহাই পাবেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। গুমোট গরম, দমবন্ধ করা হাঁসফাঁস পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রাও এখনই কমছে না। বরং দিনের বেলায় অতিরিক্ত তাপমাত্রা এবং চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা বজায় থাকবে। তার ফলে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।



Post Comment