পরিচয় থেকে প্রণয়, বালিতে পৌর চিকিৎসকের ফ্ল্যাটে প্রায়ই যাতায়াত প্রেমিকার, তারপর যা হল..
ভাস্কর ঘোষ,কলকাতা: বালিতে ডাক্তার খুন নিয়ে চাঞ্চল্য এলাকায়। ডাক্তারকে খুন করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত প্রেমিকা। বালিতে হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তাঁর প্রেমিকার বিরুদ্ধে।
বালির জিটি রোডে বালি গঙ্গা অ্যাপার্টমেন্টের বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে বৃহস্পতিবার দুপুরে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ তাঁর গৃহপ্রেমিকার বিরুদ্ধে। খুনের পর থানায় এসে আত্মসমর্পণ করে খুনি। অবৈধ সম্পর্কের জেরেই কি এই খুন ? উঠেছে এই প্রশ্ন। জানা গেছে, যে ডিভোর্সের মামলা চলা ডাক্তারের স্ত্রী বেশ কিছুদিন আগে তাঁকে ছেড়ে চলে যান। পরবর্তীকালে ওই ডাক্তারের সঙ্গে ওই মহিলার পরিচয় ঘটে। পরিচয় থেকে প্রণয়। এরপর ওই মহিলা মাঝেমধ্যেই ডাক্তারবাবুর ফ্লাটে আসা-যাওয়া করত। অচিরেই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ডাক্তার তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করেছিল বলে জানিয়েছে ধৃত মহিলা। কিন্তু তা না করায় ইদানিং দুজনের মধ্যে বিবাদ হতো। গত তিনদিন যাবৎ বিবাদ চরমে ওঠে।ধৃত মহিলার দাবি, বিপদের সময় একটি কাটারির পিছন দিয়ে ওই ডাক্তার তাঁকে আঘাত করে। বারংবার আঘাতে আঘাতে সে আর নিজেকে সামলাতে না পেরে পৌর চিকিৎসকের হাত থেকে কাটারি ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত করে। তাতেই তার মৃত্যু হয় বলে জানা গেছে ।
যদিও চিকিৎসককে ব্ল্যাকমেলিংয়ের সন্দেহ করছেন পরিবার। ধৃত মহিলার নাম ফুলি ওরফে তপতী। আজ তাকে হাওড়া আদালতে পাঠানো হলে তিনদিনের পুলিশি হেফাজত হয়।



Post Comment