নিম্নচাপ অক্ষরেখার জের, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ! কী বলছে IMD ?

নিম্নচাপ অক্ষরেখার জের, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ! কী বলছে IMD ?

কলকাতা: আর্দ্রতা অস্বস্তির মাঝেই এল সুখবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আইএমডি সূত্রে খবর, একদিকে যেমন শুষ্ক আবহাওয়া থাকছে কিছু জেলায়, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। 

আরও পড়ুন, “..এই কারণেই ৯২ শতাংশের উপরে ভোট পড়েছে”, দাবি কল্যাণের, SIR-র ‘সুপ্রিম’ শুনানিতে ট্রাইব্যুনালে আবেদনকারীদের নিয়ে যে জরুরি সওয়াল উঠে এল এবার…

একটি নিম্নচাপ অক্ষরেখা, পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। যা বিহার , ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ০.৯ কিমি গড় সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থান করছে। পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলের উপরস্থিত উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি , উক্ত নিম্নচাপ অক্ষরেখার সাথে মিশে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশের কারণে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং তা ধীরে ধীরে বৃষ্টি পাওয়া সম্ভাবনা রয়েছে। আজ ২৪ এপ্রিল ও ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমডি সূত্রে খবর,  দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায়   ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়াতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। 

 

Previous post

Mamata Banerjee: ‘ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলমান, এটাই ভারতবর্ষ! ও আমার মাকেও রক্ত দিয়েছিল’ ফিরহাদ হাকিমের ভোট-প্রচারে আবেগঘন মমতা

Next post

‘দাদাগিরি’ ছেড়েছেন সৌরভ, তাঁর জায়গায় সঞ্চালনা করবেন লিয়েন্ডার পেজ়? দৌড়ে আরও ৩ টলি তারকা!

Post Comment

You May Have Missed