সুদর্শনের সেঞ্চুরির রাতে IPL চ্যাম্পিয়ন RCB-র লজ্জার রেকর্ড, কোহলিদের সামনে কত রানের লক্ষ্য?

সুদর্শনের সেঞ্চুরির রাতে IPL চ্যাম্পিয়ন RCB-র লজ্জার রেকর্ড, কোহলিদের সামনে কত রানের লক্ষ্য?

বেঙ্গালুরু: তাঁরা আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৮তম আইপিএলে ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আইপিএলে ভক্তদের স্বপ্নপূরণ করেছিলেন বিরাট কোহলি, রজত পাতিদাররা। এবার আরসিবির সামনে খেতাব ধরে রাখার লড়াই।

যে লড়াইয়ে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে আরসিবিকে। পয়েন্ট টেবিলে ওপরের দিকেই রয়েছেন কোহলিরা। প্লে অফের দৌড়েও অন্য অনেক দলের চেয়ে ভাল জায়গায় আরসিবি। তবে শুক্রবার একটি লজ্জার রেকর্ড হজম করতে হল তাদের।

ঘরের মাঠ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার আরসিবি-র প্রতিপক্ষ শুভমন গিলের গুজরাত টাইটান্স। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে গুজরাত টাইটান্স। সেঞ্চুরি করলেন সাই সুদর্শন। আরসিবিই আইপিএলের সেই দল, যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে। সব মিলিয়ে ১৫টি সেঞ্চুরি হল আরসিবির বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সকে ছাপিয়ে গেল তারা। কেকেআর ও মুম্বইয়ের বিরুদ্ধে ১৪টি করে সেঞ্চুরি রয়েছে। লজ্জার সেই রেকর্ড এবার আরসিবির নামে।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পার্টনারশিপ গড়লেন শুভমন গিল ও সুদর্শন। দুজনে মিলে ৭৬ বলে ১২৮ রান যোগ করলেন। শুধু ওপেনিং নয়, যে কোনও উইকেটেই যা আরসিবির বিরুদ্ধে গুজরাত টাইটান্সের সর্বোচ্চ স্কোর।

 

সুদর্শনের ফর্ম নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। চলতি আইপিএলে রান পাচ্ছিলেন না। জ্বলে ওঠার জন্য আইপিএল চ্যাম্পিয়নদেরই বেছে নিলেন সুদর্শন। জশ হ্যাজেলউডের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার সময় সুদর্শনের নামের পাশে জ্বলজ্বল করছে ৫৮ বলে ১০০ রান। ১১টি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন তিনি। ২৪ বলে ৩২ রান করেন গিল। ১২.৪ ওভারে দুই ওপেনার ১২৮ রান তোলার পর মনে করা হয়েছিল, শেষ দিকে বিধ্বংসী ব্যাটিং করে দুশো পেরিয়ে যাবে গুজরাত। ওয়াশিংটন সুন্দর-জেসন হোল্ডাররা সেটাই করে দেখালেন। ২০ ওভারে গুজরাত তুলল ২০৫/৩। হোল্ডার ১০ বলে ২৩ রানে ও সুন্দর ১২ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন।

ইনিংসের শেষ ওভারে নাটকও অপেক্ষা করেছিল। আরসিবি অধিনায়ক রজত পাতিদার বল করতে ডাকেন রাসিখ সালাম দারকে। কিন্তু পেশির টান ধরায় তিনি বল করতে পারেননি। বাধ্য হয়ে বল দেওয়া হয় ক্রুণাল পাণ্ড্যকে। তিনিও চোট পান। শেষ ওভারে ১৮ রান খরচ করেন তিনি।



Previous post

West Bengal Assembly Elections 2026: শহর জুড়ে উড়ছে বিশাল বিশাল বেলুন, জানেন কোথা থেকে এল? জবাব দিল নির্বাচন কমিশন

Next post

Thunderstorm Alert In West Bengal: ধেয়ে আসছে তুমুল দুর্যোগ, দিনে তাপমাত্রার পারদ আরও বাড়বে, তারপরেই হু হু হাওয়া, আকাশ চেরা বিদ্যুতে ঝড়-বৃষ্টি

Post Comment

You May Have Missed