Supreme Court on SIR: ‘২৭ লাখ আবেদনের মধ্যে, মাত্র ১৩৬ আবেদনের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল নিয়ে কী পরামর্শ সুপ্রিম কোর্টের?
Last Updated:
এই বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, আপনারা দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হোন। আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব।
এই প্রসঙ্গে সরকার পক্ষের আইনজীবী জানান, আপনারা যেমন ঠিক করবেন। আমরা আর একটু দ্রুত আবেদনের নিষ্পত্তি চাইছি।
পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় এইদিন দেশের সর্বোচ্চ আদালত জানায়, “আমরা ইতিমধ্যেই ট্রাইবুনালকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।”
এইদিন সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ২৭ লাখ আবেদনের মধ্যে, মাত্র ১৩৬ আবেদনের নিষ্পত্তি হয়েছে।
এই বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, আপনারা দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হোন। আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব।
এই প্রসঙ্গে সরকার পক্ষের আইনজীবী জানান, আপনারা যেমন ঠিক করবেন। আমরা আর একটু দ্রুত আবেদনের নিষ্পত্তি চাইছি।
এরপরেই প্রধান বিচারপতি বলেন, “আমরা প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। কিছু বিষয় রয়েছে যেগুলোর দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে। সেগুলো প্রধান বিচারপতি বা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে উল্লেখ করুন। কিছু ক্ষেত্রে “আউট অফ টার্ন” আবেদন শুনানি করা যেতে পারে। আবেদনকারীরা আর্জেন্সির বেসিসে “আউট অফ টার্ন” শুনানির আবেদন করতে পারবেন। কেউ যদি চান, তাঁরা প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পাবেন।”
এরপরেই সরকার পক্ষের তরফে কল্যাণ বলেন, “প্রথম দফায় রেকর্ড ৯২% ভোট হয়েছে। পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেল ভোট দিতে।”
একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি তুষার মেহতা বলেন,”সবচেয়ে বড় বিষয় হয় হিংসা মুক্ত নির্বাচন হয়েছে।”
এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “আমরা খুবই খুশী হয়েছি মানুষের অংশগ্রহণ দেখে।” একইসঙ্গে বিচারপতি বাগচি বলেন, “রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment