Kolkata: কলকাতার বুকে নৃশংসতা ! দেড় বছর ধরে নাবালিকাকে আটকে রেখে লাগাতার যৌন নিগ্রহর অভিযোগ, গ্রেফতার বছর ২৩-এর অভিযুক্ত
Last Updated:
Kolkata: নাবালিকাকে আটকে রেখে লাগাতার যৌন নিগ্রহের অভিযোগ উঠল বছর ২৩-এর যুবকের বিরুদ্ধে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
কলকাতা: দেড় বছর ধরে নাবালিকাকে আটকে রেখে লাগাতার যৌন নিগ্রহর অভিযোগ! CWC বা শিশু কল্যাণ কমিটির অভিযোগের ভিত্তিতেই বছর ২৩-এর যুবক গ্রেফতার করল কলকাতা পুলিশ। আলিপুর পকসো বিশেষ আদালতে পেশ করে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, আর্থ-সামাজিক অবস্থার সুযোগকে কাজে লাগিয়ে নিম্নবিত্ত পরিবারের কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত। পরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস। অভিযোগ, দেড় বছর ধরে সে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছে। নাবালিকার মা মেয়েকে আনতে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়েছেন। শেষমেশযাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। এর পরই শিশু কল্যাণ কমিটির উদ্যোগে নাবালিকাকে উদ্ধার করা হয়। মেডিক্যাল পরীক্ষার পর জানা গিয়েছে কিশোরী অন্তঃসত্ত্বা।
এর পরই যাদবপুর থানা পকসো আইনে মামলা রুজু করে। বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। ৩০ এপিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে নাবালিকা ও তার মায়ের গোপন জবানবন্দির আবেদন মঞ্জুর করেছে আদালত।
গতবছরও কলকাতা সাক্ষী হয়েছিল আর এক নাবালিকার যৌন নিগ্রহের। এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক নাবালককে আটক করে পুলিশ। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় ফুটপাতে পরিবারের সঙ্গে থাকত সাত বছরের ওই নাবালিকা। মধ্যরাতে নাবালিকার মা দেখেন, তাঁর মেয়ের যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। এর পরেই টালিগঞ্জ থানায় যান তাঁরা। সেখান থেকে নাবালিকাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানো হয়। বুধবার সকালে পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করে।
Kolkata,West Bengal
Apr 23, 2026 11:41 PM IST




Post Comment