সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার্স, নাচেও দুর্দান্ত! মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী
কলকাতা: বয়স মাত্র ৩০ বছর। এই বয়সে তো চুটিয়ে অভিনয় করারই কথা ছিল তাঁর। কিন্তু মাত্র ৩০ বছর বয়সেই, ঝরে গেল একটা তরতাজা প্রাণ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায়ত হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা শিরোহী (Divyanka Sirohi)। সূত্র বলছে, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরেই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
কে এই দিব্যাঙ্কা শিরোহী?
অভিনেত্রী দিব্যাঙ্কার বাড়ি উত্তরপ্রদেশে, তাঁর কর্মক্ষেত্র ও সেখানেই। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম অভিনেত্রীর। চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে, সিকিমের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন দিব্যাঙ্কা। অভিনেত্রীর এক ভাই এবং দুই বোন রয়েছেন। জন্ম বুলন্দশহরে হলেও, বর্তমানে বাবা, মা ও ঠাকুমার সঙ্গে গাজিয়াবাদে থাকতেন অভিনেত্রী। আঞ্চলিক-স্তরের বিনোদন দুনিয়ায় নিজের যোগ্য়তার জোরেই জায়গা করে নিয়েছিলেন তিনি।
কীভাবে শুরু অভিনয়ের সফর?
মাসুম শর্মার সঙ্গে একাধিক ভিডিওতে দেখা গিয়েছিল দিব্যাঙ্কাকে। তবে তাঁর বিনোদনের সফর শুরু মুলত টিকটক থেকে। সেখান থেকেই অভিনয়ে আসেন দিব্যাঙ্কা। ইনস্টাগ্রামে ১৩ লক্ষ অনুসরণকারী রয়েছে অভিনেত্রীর। সব মিলিয়ে, আঞ্চলিক বিনোদন দুনিয়ায় বেশ পরিচিত নাম হয়ে উঠেছিলেন দিব্যাঙ্কা। অভিনেত্রী একবার জানিয়েছিলেন, নাচের প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহ। সেখান থেকেই অভিনয়ে আসা। নাচের কারণেই অভিব্যক্তিতে তুখোড় ছিলেন তিনি। একের পর এক ভিডিও ভাইরাল হতেই নজরে এসেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মূলত নাচের ভিডিওই আপলোড করতেন অভিনেত্রী। সেই ভিডিওতে প্রচুর ভিউজ় ও হত। কিন্তু মাত্র ৩০ বছর বয়সেই সফর থেমে গেল অভিনেত্রীর। ১৯৯৬ সালের ১৯ নভেম্বর উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী। হিসেব অনুযায়ী, মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পুরনো ছবিতে সবাই ‘রেস্ট ইন পিস’ লিখেছেন। আঞ্চলিক বিনোদন দুনিয়া স্তব্ধ অভিনেত্রীর এইরকমভাবে অকালে চলে যাওয়ায়।
আরও পড়ুন: সন্তান আসছে! সুখবর পেয়েই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন, ফের মা হতে চলেছেন টলি অভিনেত্রী!



Post Comment