Election Commission: ভোটের আগে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, সব নির্বাচনী আধিকারিকদের মোবাইল নম্বর প্রকাশ করার নির্দেশ
Last Updated:
Election Commission: ভোটের আগে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সব নির্বাচনী আধিকারিকদের মোবাইল নম্বর প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ভোটারেরই যোগাযোগে সমস্যা হচ্ছে, তাই এই নির্দেশিকা।
কলকাতা: ভোটের আগে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সাধারণ মানুষের অভিযোগ— নির্বাচনী আধিকারিকদের ফোন নম্বর প্রচারিত নয়, তার জেরে যোগাযোগে সমস্যা। অনেক ক্ষেত্রে অফিসারদের ফোন বন্ধ থাকায় অভিযোগ জানানো যাচ্ছে না। বিষয়টিকে গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত মুখ্য নির্বাচনি আধিকারিক এর দফতরের।
সব নির্বাচনী আধিকারিকদের মোবাইল নম্বর প্রকাশ্যে আনার নির্দেশ। নির্বাচনকাজে যুক্ত সবাইকে ফোন চালু রেখে কল রিসিভ করার কড়া নির্দেশ। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা ও রিপোর্ট দেওয়ার নির্দেশ জারি।নির্দেশ না মানলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। জেলাশাসক, পুলিশ সুপার দের নির্দেশ ceo এর।
প্রসঙ্গত বাইক নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কমিশন। বাইক চলাচলের ওপর আরো কড়াকড়ি নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। স্পর্শকাতর অঞ্চল ও বুথ গুলির সংলগ্ন এলাকায় দুদিন আগে থেকেই বাইক রিকুইজিশন করে নিয়ে নেওয়া হলেও এবার আরো কড়াকড়ি নির্বাচন কমিশনের। ভোটের দুদিন আগে থেকে কোনও ধরনের বাইক রালি বা মিছিল করা যাবে না। ভোটের দু’দিন আগে থেকে সন্ধে ছ’টা থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত কোনও বাইক চালানো যাবে না। তবে মেডিকেল এমার্জেন্সি বা বাড়ির কোন অনুষ্ঠান ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। ভোটের দু’দিন আগে সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেই সঙ্গে আরও জানিয়েছে, তবে ডাক্তার দেখানো, স্কুল থেকে বাচ্চা আনা- নেওয়া বা খুব জরুরী প্রয়োজনে ছাড় দেওয়া হবে। ভোটের দিন সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে বাইকে চড়ে ভোট দিতে যাওয়া যাবে। এছাড়া মেডিকেল ইমারজেন্সির জন্য চলাচল করা যাবে। অন্য কোন কারণে বাইক ব্যবহার করা যাবে না। এই কারণগুলির বাইরে অন্য কোনও কারণে যদি যাতায়াত করতে হয় তবে স্থানীয় পুলিশ থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। সব জেলার জেলাশাসক ও পুলিশ কমিশনারকে লিখিত চিঠি কমিশনের
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment