সন্তান আসছে! সুখবর পেয়েই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন, ফের মা হতে চলেছেন টলি অভিনেত্রী!

সন্তান আসছে! সুখবর পেয়েই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন, ফের মা হতে চলেছেন টলি অভিনেত্রী!

কলকাতা: যখন তাঁর সম্পর্ক ভাঙার জল্পনা তুঙ্গে, তখনই কার্যত সবাইকে চমকে দিয়ে ফের মা হওয়ার খবর ঘোষণা করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একটা সময়ে শোনা গিয়েছিল, রণবীর সিংহের (Ranveer Singh) সঙ্গে তাঁর সম্পর্কে নাকি ভাঙন দেখা দিয়েছে। সেই কারণেই নাকি ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এর সাফল্য নিয়ে একেবারে ‘স্পিকটি নট’ ছিলেন দীপিকা। এমনকটি সিনেমার প্রিমিয়ারেও সেই কারণেই নাকি দেখা যায়নি দীপিকাকে। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে, দীপিকা খবর দিয়েছেন, তিনি ফের মা হতে চলেছেন। আর দীপিকারই ধাঁচে, ফের মা হওয়ার খবর দিলেন বাঙালি অভিনেত্রী। পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)।

দ্বিতীয়বার পূজার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য

দীপিকার মতো পূজাও দ্বিতীয়বার মা হতে চলেছেন। পূজার এক পুত্র রয়েছে, কৃশিব। স্বামী কুণালের সঙ্গে একত্রবাস করার সময়েই পূজা আর কুণাল জানতে পারেন, কৃশিব আসছে। সেই কারণেই আইনি বিবাহ সেরে নেন তাঁরা। এরপরে তাঁদের জীবনে আসে কৃশিব। একরত্তির জন্য বেশ অনেকদিন পর্দা থেকে দূরে ছিলেন পূজা। এরপরে ধীরে ধীরে কাজ শুরু করলেও, পূজা সিদ্ধান্ত নিয়েছিলেন খুব বেশি সময় নেয়, এমন কাজ তিনি করবেন না। কৃশিবকে সময় দেবেন। এরপরে পূজা কাজ করলেও, বড় কোনও কাজে যুক্ত হননি তিনি। এরপরে, ২০২৬-এর মাঝামাঝি পূজা খবর দিলেন, দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি। 

কীভাবে প্রেগনেন্সির কথা জানালেন পূজা?

সোশ্যাল মিডিয়ায় পূজা একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি দেখাচ্ছেন, প্রেগনেন্সি কিটের স্ট্রিপে ২টি লাল দাগ, অর্থাৎ মা হতে চলেছেন তিনি। এরপরে পূজা জানিয়েছেন, তাঁর মুডস্যুইংস হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এইসবের মধ্যে পূজার সঙ্গী ছোট্ট কৃশিব। তার আদরে মন ভাল হয়ে যাচ্ছে পূজার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পূজা শেয়ার করে নিতেই সকলে বুঝতে পেরেছেন, ফের মা হতে চলেছেন পূজা। সোশ্যাল মিডিয়ায় সবাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। পূজাকে শেষবার, দেবের সিনেমা ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেবের সঙ্গে পারফর্মম্যান্স করতে দেখা গিয়েছিল।

 



Previous post

গুরুতর অভিযোগ পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে, টি-২০ বিশ্বকাপের সময় মারাত্মক কাণ্ড!

Next post

Election Commission: ভোটের আগে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, সব নির্বাচনী আধিকারিকদের মোবাইল নম্বর প্রকাশ করার নির্দেশ

Post Comment

You May Have Missed