মানতে হচ্ছে প্রচুর বিধিনিষেধ, MRI করাতে গিয়ে ঝরঝর করে কান্না! দীপিকা কী ফের গুরুতর অসুস্থ?

মানতে হচ্ছে প্রচুর বিধিনিষেধ, MRI করাতে গিয়ে ঝরঝর করে কান্না! দীপিকা কী ফের গুরুতর অসুস্থ?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • অভিনেত্রী দীপিকা কক্কর ক্যানসারে আক্রান্ত, বর্তমানে চিকিৎসা চলছে।
  • সুস্থ থাকতে রুটিনে পরিবর্তন, সকালে হাঁটা ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম।
  • রাতে তাড়াতাড়ি খাওয়া সেরে উপোস থাকেন, নতুন জীবনযাত্রায় অভ্যস্ত হচ্ছেন।
  • MRI-এর সময় কান্না, যকৃতে নতুন দুটি বিন্দুর জন্য পরীক্ষা চলছে।

কলকাতা: দীর্ঘদিন পর্দা থেকে দূরে, পরিবার আর নিয়মিত সোশ্যাল মিডিয়া ভ্লগ করেই নিজের মতো করে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)। তবে এর মধ্যেই তাঁর জীবনে থাবা বসিয়েছে, করাল ক্যানসার। দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছে তাঁর। নিজের ভ্লগের মাধ্যমে হামেশাই সোশ্যাল মিডিয়ায় শরীরের খবর শেয়ার করে নেন তিনি। কখনও দীপিকা, কখনও তাঁর স্বামী শোয়েব। তবে শুরু শরীরের খবর নয়, দীপিকা হামেশাই শেয়ার করে নেন, অসুস্থতা ও দীর্ঘ চিকিৎসা তাঁর মনের ওপর ঠিক কীভাবে প্রভাব ফেলছে?  

এখন কেমন আছেন দীপিকা?

দীপিকা তাঁর সাম্প্রতিক ভ্লগে জানিয়েছেন, সুস্থ থাকতে তাঁকে নাকি বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে সুস্থ থাকার জন্য। তাঁর রোজকার রুটিনে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই কারণেই তিনি নিয়মিত ভ্লগ শ্যুট করতে পারছেন না। অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে এখন নিয়মিত হাঁটাহাটি করতে হয়। তবে শরীরে বেশি চাপ তিনি নিতে পারেন না। শরীরচর্চা করতে পারেন না। তবে হাঁটাহাঁটি করে তাঁকে শরীর সচল রাখতে হয়। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সকালে উঠে প্রথমে হাঁটাহাটি করেন। তারপরে কিছুটা বিশ্রাম নেন তিনি। এরপরে স্নান, খাওয়া করেন। তবে শুধু হাঁটাহাঁটি নয়.. দীপিকাকে নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়ম ও করে হয়। তবে রাতের খাবারটা বিকেলের মধ্যেই খেয়ে নেন দীপিকা। এরপরে তিনি আর কিছু খান না। সন্ধের পরে তাঁর আর খাওয়া চলে না। তাঁকে উপোস করে থাকতে হয়। তবে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এই নতুন জীবনযাত্রায় ধীরে ধীরে অভ্যস্থ হয়ে পড়ছেন তিনি। জীবনের এই পরিবর্তনকে মেনে নিয়েছেন তিনি। 

MRI করতে গিয়ে ঝরঝর করে কান্না

এর আগে দীপিকা জানিয়েছিলেন, চিকিৎসক তাঁকে প্রত্যেক মাসে MRI করাতে বলেছেন। সেই চিকিৎসা করাতে গিয়ে, ভীষণ কান্নাকাটি করে ফেলেছেন তিনি। যদিও MRI কষ্টকর নয়, কিন্তু দীপিকার মনে হয়েছিল, মন হালকা হয়ে যায় কাঁদলে। সেই কারণেই তিনি নাকি মেশিনে ঢোকানোর পরেও কেঁদেই চলেছিলেন। একবার ক্যানসারের চিকিৎসা করে, সুস্থ হয়ে যাওয়ার পরেও ফের দীপিকার যকৃৎ-এ ক্যানসার ধরা পড়ে। এতে অভিনেত্রী ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তবে তিনি ধীরে ধীরে সামলে নিয়েছেন। MRI পরীক্ষা করতে গিয়ে, ফের ২টি বিন্দু দেখা গিয়েছে। তবে সেটা কীসের জন্য, তার জন্য চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করছেন।

Post Comment

You May Have Missed