Santanu Sinha Biswas: কালীঘাট থানার প্রাক্তন ওসি, ডেপুটি কমিশনার শান্তুনু সিনহা বিশ্বাসকে তলব ইডি-র! ডাকা হল ছেলেকেও

Santanu Sinha Biswas: কালীঘাট থানার প্রাক্তন ওসি, ডেপুটি কমিশনার শান্তুনু সিনহা বিশ্বাসকে তলব ইডি-র! ডাকা হল ছেলেকেও

Last Updated:

রবিবার ভোরে শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা৷ দীর্ঘক্ষণ চলে তল্লাশি৷

কলকাতা পুলিশের ডিসি স্পেশ্যাল ব্রাঞ্চ শান্তনু সিনহা বিশ্বাসকে তলব ইডি-র৷
কলকাতা পুলিশের ডিসি স্পেশ্যাল ব্রাঞ্চ শান্তনু সিনহা বিশ্বাসকে তলব ইডি-র৷

কালীঘাট থানার প্রাক্তন ওসি বর্তমানে কলকাতা পুলিশের ডিসি স্পেশ্যাল ব্রাঞ্চ শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি৷ ওই পুলিশ আধিকারিক ছাড়াও তাঁর দুই ছেলেকেও তলব করা হয়েছে বলে খবর৷

সোনা পাপ্পুর বেআইনি জমি জালিয়াতি কাণ্ডের তদন্তেই শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর৷ রবিবার ভোরে বালিগঞ্জে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি৷ আজই শান্তনু সিনহা বিশ্বাসকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

গতকাল ভোর ছটা নাগাদ বালিগঞ্জের ফার্ন রোডে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি৷ ফার্ন রোডেই অন্য একটি বহুতলে শান্তনু সিনহা বিশ্বাসের নামে থাকা আরও কয়েকটি ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডি৷

জানা গিয়েছে, সোনা পাপ্পুর বেআইনি জমি জালিয়াতি কাণ্ডের সূত্রে সান এন্টারপ্রাইজের এমডি জয় কামদারের বাড়িতে তল্লাশি চালায় ইডি৷ সেই তল্লাশি বিপুল পরিমাণ নগদ এবং বেশ কিছু ব্যাঙ্ক লেনদেনের নথি উদ্ধার করে ইডি৷ সেই সূত্রেই শান্তনু সিনহা বিশ্বাসের নাম পাওয়া যায় বলে খবর৷ বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্যও ইডি আধিকারিকদের হাতে আসে৷ এই মামলার তদন্তের সূত্রেই জয় কামদার নামে ওই ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে ইডি৷ এর আগেও দুটি মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছিল ইডি৷

ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুর বেআইনি জমি জালিয়াতির কাণ্ডে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে সায়ন্তনের নামও উঠে এসেছে৷ তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও মোটা টাকা লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে খবর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Santanu Sinha Biswas: কালীঘাট থানার প্রাক্তন ওসি, ডেপুটি কমিশনার শান্তুনু সিনহা বিশ্বাসকে তলব ইডি-র! ডাকা হল ছেলেকেও

Post Comment

You May Have Missed