অক্ষয় তৃতীয়ায় সোনার দাম ছুঁয়ে ফেলতে পারে ১ লক্ষ ৮৫ হাজার টাকা! বলছে রিপোর্ট
নয়া দিল্লি: সোমবার অক্ষয় তৃতীয়া। তার আগে রবিবার চলছে অক্ষয় তৃতীয়ার প্রস্তুতি। অক্ষয় তৃতীয়াকে মনে করা হয় সোনা কেনার জন্য একটি শুভ দিন হিসাবে। আর একই সঙ্গে এই সময় সোনা কেনার প্রবণতা বৃদ্ধি পাওয়ার অঙ্ক কিন্তু এই মুহূর্তে বিনিয়োগকারীদের সোনার দিকে আগ্রহ বাড়াচ্ছে। একটি রিপোর্টে বিশেষজ্ঞরা বলেছেন যে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price Hike) পৌঁছে যেতে পারে ১ লক্ষ ৮৫ হাজার টাকায়।
অ্যাক্সিস ডিরেক্ট তাদের বিশ্লেষণে বলেছে, বর্তমানের বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ভালই রয়েছে। আর সেই কারণে অর্থনীতি যদি স্ট্যাগফ্লেশনের দিকে যায়, বা কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার কমে, তাহলে সোনা অবশ্যই লাভবান হবে। এই ব্রোকারেজ সংস্থা আরও জানিয়েছে, “বিশ্ব অর্থনীতি স্ট্যাগফ্লেশনের চাপে পড়ুক বা সুদের হার কমে যাক, দুই ক্ষেত্রেই অর্থনৈতিক কাঠামো যা হবে, সেটা আসলে সোনার জন্য ভাল হবে।”
এই রিপোর্টে আরও বল হয়েছে, এই মুহূর্তে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা না কমায় অপরিশোধিত তেলের দামও কমবে না। আর এর ফলে মূল্যবৃদ্ধি হবে বিশ্বের অর্থনীতিতে। আর এর ফলে, বৃদ্ধি কমতে পারে। আর এমন হলে সোনা বিনিয়োগর ভাল একটা মাধ্যম হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হবে।
ভারতের অভ্যন্তরীণ বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বছর শেষে সেই সব কারণেই পৌঁছে যেতে পারে ১ লক্ষ ৭০ হাজার থেকে ১ লক্ষ ৮৫ হাজার টাকার কাছাকাছি। বর্তমান দাম (Gold Price Hike) থেকে যা প্রায় ১৫ শতাংশ বেশি। আর এমন যদি হয়, তাহলে এই নিয়ে টানা পঞ্চম বছর হবে এটা, যখন সোনা টানা ডাবল ডিজিট রিটার্ন দেবে।
আবার যদি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শান্ত হয় ও অপরিশোধিত তেলের দাম কমে যায়, তাহলে নিয়ন্ত্রণে আসবে মুদ্রাস্ফীতি। এমন হলে সুদের হার কমাতে পারে আমেরিকার ফেডারেল রিজার্ভ।
যদিও ২০২২ থেকে ২০২৮ সালের মধ্যে বিশ্বের একাধিক কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা কেনার পরিমাণ ছুঁয়ে ফেলেছিল বছরে ১ হাজার টনের বেশি। যা চলতি ২০২৬ সালে কমে হতে পারে প্রায় ৮৫০ টন। তবে, এই রিপোর্ট এটাও বলছে যে, বিশ্বের অর্থনীতির গতিপথ যাই হোক না কেন, সোনায় (Gold Price Hike) বিনিয়োগ এখনও একটা ভাল পন্থা।
তথ্যসূত্র : IANS



Post Comment