আর্থিক তছরুপ মামলায় ED-র হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী জয় এস কামদার

আর্থিক তছরুপ মামলায় ED-র হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী জয় এস কামদার

প্রকাশ সিন্‌হা, আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ED-র হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে অবশেষে গ্রেফতার করল ইডি। আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার হয়েছেন বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে গ্রেফতার। সূত্রের খবর, বাড়ি থেকে CGO-তে নিয়ে গিয়ে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বেহালার ব্যবসায়ী। গত ১ এপ্রিল বেহালায় সান এন্টারপ্রাইজের অফিসে ইডির তল্লাশি হয়েছিল। সেই দিন অর্থাৎ গত ১ এপ্রিল জয় এস কামদারের বাড়ি থেকে উদ্ধার হয় ১ কোটি ২০ লক্ষ টাকা। একদিকে শান্তনু সিনহা বিশ্বাসের ঠিকানায় তল্লাশি, অন্যদিকে ব্যবসায়ী জয় কামদারকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল ইডি। 

ED-র হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর এই জয় এস কামদার, যাঁকে সিজিও কমপ্লেকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার করেছে ইডি। প্রসঙ্গত উল্লেখ্য, কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর বাড়িতে গত ১ এপ্রিল তল্লাশি চালিয়েছিল ইডি এবং সেখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে। সোনা পাপ্পুর বিরুদ্ধে জোর করে জমি দখল, বেআইনিভাবে টাকা তোলা, তোলাবাজি, কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে অনেক আগে থেকেই। জয় এস কামদারের সংস্থার মাধ্যমে সোনা পাপ্পুর কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে। বেআইনি লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের অভিযোগ রয়েছে এবং নেপথ্যে কাজ করছে বড় চক্র, এমনটাই খবর ইডি সূত্রে। জয় এস কামদারকে একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডি-র তরফে। জেরায় অসহযোগিতার অভিযোগ করেছেন কামদার, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। 

ভোটের আগে রবিবার সাতসকালে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বেহালার বাড়িতে হানা দিয়েছিল ED. আজ রবিবার ভোরবেলা তাঁর বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। কিন্তু প্রায় ৪০ মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। বারবার ডাকাডাকির পরও প্রথমে গেট খোলা হয়নি। পরে প্রায় সাড়ে ছ’টা নাগাদ গেট খোলা হয়। ED সূত্রে দাবি, তাঁকে ২বার তলব করা হয়। তবে তিনি হাজিরা দেননি। 

Previous post

Digha Tourism: লটারি লাগল দিঘার ব্যবসায়ীদের! বাড়ল কোটি কোটি পর্যটক, কোন ম্যাজিক চলছে সমুদ্র সৈকতের জেলায়

Next post

‘মঞ্চে একদিকে আমি থাকব, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন’, কী চ্যালেঞ্জ দিলেন অভিষেক ?

Post Comment

You May Have Missed