অক্ষয় তৃতীয়ায় আসল ভেবে নকল সোনা কিনছেন ? কী কী ধরনের জালিয়াতি হয় ? কীভাবে করবেন বিশুদ্ধতা নির্

অক্ষয় তৃতীয়ায় আসল ভেবে নকল সোনা কিনছেন ? কী কী ধরনের জালিয়াতি হয় ? কীভাবে করবেন বিশুদ্ধতা নির্

Akshaya Tritiya Gold Buying Tips : শুভদিনে হতে পারে ‘অশুভ বিনিয়োগ’ !  না বুজে সোনা কিনলে (Gold Buying Tips) নিজের ক্ষতি করবেন আপনি। বিভিন্ন কোম্পানির গোল্ড অফারের (Gold Offer) প্রলোভনে পা দিয়ে আসল ভেবে নকল সোনা (Gold Rate) কিনছেন না তো ? এখানে রইল খাঁটি সোনা চেনার উপায় (Gold Purity Check)। 

কী কী উপায়ে হয় সোনায় জালিয়াতি
মনে রাখবেন , অক্ষয় তৃতীয়ায় এমনিতেই শুভ ক্ষণ বলে সোনার চাহিদা বেড়ে যায়। সেই ক্ষেত্রে কেউ সোনার নামে আপনাকে গোল্ড প্লেটেড আইটেম বা সোনার জল করা গয়না দিতে পারে। এমনকি কোনও দোকান বেশি ওজন বিজ্ঞাপনে দেখিয়ে আপনাকে কম ওজনের সোনা ধরাতে পারে। সেই কারণে সোনায় বিনিয়োগের আগে তার বিশুদ্ধতা দেখে নেওয়া প্রয়োজন।

কেন অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার ধুম পড়ে যায়
এই নির্দিষ্ট দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর আরাধনা করেন। মনে করা হয়, এই বিশেষ দিনে কোও শুভ কাজ করলে তার স্থায়িত্ব অনেক বেশি হয়। অনেকেই এই দিনে বিয়ে, ব্যবসা বা জীবনের কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করে থাকেন। ভারতীয়দের মধ্য়ে এই দিনের আলাদা গুরুত্ব রয়েছে।

এই চিহ্ণগুলি দেখে নিতে হবে

১ BIS লোগো দেখে নিন
BIS লোগো আসলে একটি ত্রিকোণ চিহ্ণ ,যা সোনায় বিশুদ্ধতার নিদর্শন হিসাবে কাজ করে। এটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের একটি বিশুদ্ধাতা মাপক মাণদণ্ড, যা বলে দেয় কোন সোনায় কতটা পিওরিটি রয়েছে।

২ কত ক্যারাটের সোনা
এর মধ্যে দ্বিতীয় পরিমাপকে রয়েছে , সোনার বিশুদ্ধতা ও কতটা খাঁটি তার পরিচয়। এটি ক্যারাটের মাধ্য়মে মাপা হয়।  22K916 বলতে বোঝায় ওই সোনায় ৯১.৬ শতাংশ গোল্ড রয়েছে। এই ধরনের সোনা চিরাচরিত গোল্ডেন জুয়েলারি তৈরি করতে ব্যবহার করা হয়। 18K 750 গোল্ড বলতে বোঝায়, ওই জুয়েলারি ডায়মন্ড বা কোনও পাথর বসানো সোনার গয়নাতে ব্যবহার করা হয়।

৩ সবথেকে গুরুত্বপূর্ণ হল হলমার্ক
সোনা কেনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এর হলমার্ক। এতে ৬ সংখ্যার একটি HUID নম্বর থাকে। এটি আসলে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। প্রত্যেক সোনার গয়নার ক্ষেত্রে এই নম্বর আলাদা হয়। ২০২৬ সালে এই নম্বর সোনা কেনার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

৪ BIS Care App-এর বিষয়ে জানেন ?
আপনি চাইলে এই অ্য়াপের মাধ্যমে আপনার সোনার গয়না পরীক্ষা করতে পারবেন। এটি একটি সরকার সমর্থিত অ্য়াপ। এখানে ৬ সংখ্যার HUID নম্বর দিয়ে আপনি গয়নার বিশুদ্ধতা যাচাই করে নিতে পারবেন। এই কোড দিলেই অ্যাপে আপনার গয়নার দোকানের রেজিস্টার্ড নম্বর দেখাবে। পাশাপাশি এতেই হলমার্কিংয়ের স্থান, তারিখ ও বিশুদ্ধতার সম্পর্কে বিস্তারিত বিবরণ লেখা থাকবে। এখানে আপনি যদি দেখেন অ্য়াপে ২২ ক্যারেট দেখাচ্ছে,আপনাকে দোকানি ২৪ ক্যারেট বলে বিক্রি করছে, তাহলে ঠকছেন আপনি। 

৫ চুম্বক দিয়ে যাচাই
সোনা কখনোই চুম্বকে আটকে যায় না। তাই কোনও সোনার গয়না যদিও চুম্বকে আটকে যাচ্ছে দেখেন, তাহলে বুঝবেন-ওতে লোহা, নিকেল বা কোম্বাল্টের মাত্রা বেশি আছে। যা কম বিশুদ্ধ সোনার লক্ষণ।

৬  অবশ্যই ট্যাক্স ইনভেয়স নিন
মনে করে সোনা কেনার পরে ট্যাক্স ইনভয়েস নিন। এর মধ্যে বিলে প্রতিটি গয়নার HUID নম্বর, ক্যারেট হিসেবে বিশুদ্ধতা, গ্রাম হিসেবে ওজন ও কেনার দিনের সোনার দর স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এতে গয়না তৈরির মজুরি ও GST-এর বিস্তারিত বিবরণও থাকা প্রয়োজন, যা স্বচ্ছতা নিশ্চিত করে। এই ইনভয়েস গয়নার প্রকৃত মূল্য যাচাই করতে সাহায্য করবে।

অক্ষয় তৃতীয়া আসলে কী ?
অক্ষয় তৃতীয়া, যা ‘আক্তি’ বা ‘আখা তিজ’ নামেও পরিচিত। হিন্দু ও জৈন পঞ্জিকার অন্যতম শুভ দিন হিসেবে গণ্য হয় এই দিন। ২০২৬ সালে, এই উৎসবটি ২০ এপ্রিল, সোমবার পালিত হবে। “অক্ষয়” শব্দটির অর্থ হল “যা কখনও ক্ষয় হয় না” বা “চিরন্তন”, অন্যদিকে “তৃতীয়া” বলতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিকে বোঝায়।

অক্ষয় তৃতীয়া ২০২৬: তারিখ ও শুভ মুহূর্ত
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল, রবিবার পালিত হবে। পূজার শুভ মুহূর্তটি সকাল ১০:৪৯ থেকে দুপুর ১২:২০ পর্যন্ত স্থায়ী হবে, যার মোট সময়কাল ১ ঘণ্টা ৩২ মিনিট। তৃতীয়া তিথিটি ১৯ এপ্রিল সকাল ১০:৪৯-এ শুরু হবে ২০শে এপ্রিল সকাল ০৭:২৭-এ সমাপ্ত হবে।

 

  

Previous post

‘মামলা তুলে নেওয়ার প্রস্তাব মেনে নিয়েছি, সই করেছি..’, কাজে ফেরা নিয়ে মুখ খুললেন অনির্বাণ

Next post

গুরুদ্বারের বাইরে এলোপাথাড়ি গুলি, ইতালিতে নিহত দুই ভারতীয়,বৈশাখী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন

Post Comment

You May Have Missed