“বালু যা কাজ করেছে, কেউ করতে পারেনি..”, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে বড় সার্টিফিকেট মমতার
কলকাতা: রেশন দুর্নীতিতে গ্রেফতারের পরে জামিন, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে তাঁকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে, তাঁকে সার্টিফিকেট দিলেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি। হাবড়ার প্রার্থী নামে..জেনে রাখুন, আমার সরকারে বালু যত ভাল কাজ করেছে, তা কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি। কারণ সিপিএমের ওই…ওই পচা সিপিএম পার্টি দেড় কোটি লক্ষের নাম, রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। আর তাঁদের রেশন ফলস নামে, নিজেরা নিত। আর পার্টি ফান্ডের টাকা নিত, এই দেড় কোটি মানুষকে বাদ দিয়েছিল, ফলস রেশন কার্ডকে। এই চুরিটা এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। আজকে যে ডিজিট্যাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল, বালু করেছিল। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাঁকে ট্যাপ করা, মালটাকে বদলে দিচ্ছে কিনা, এটা কিন্তু বালু করেছিল। এটা মাথায় রাখবেন। ‘
এতই যদি ভাল করে কাজ করেছিল, তাহলে কেন মন্ত্রিসভায় আর ফেরাননি? জ্যোতিপ্রিয় মল্লিককে মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট নিয়ে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।



Post Comment