এক লাফে বাড়ল সোনা আর রুপোর দাম, কত হল?
গতকাল, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সামান্য বেড়েছিল সোনার দাম। কিন্তু তারপর আজ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিনে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল এই মহামূল্যবান ধাতুর বাজারমূল্য। একই সঙ্গে দাম বেড়েছে রুপোরও। আর এর ফলে হাসি ফুটেছে এই দুই ধাতুতে বিনিয়োগকারীদের মুখে। অন্যদিকে সোনা আর রুপোর দাম বেড়ে যাওয়ায় কিছুটা হলেও চিন্তা বেড়েছে দেশের সাধারণ মধ্যবিত্তের। কিন্তু সোনার দাম আজ কোথায় দাঁড়াল জানেন কি? চলুন দেখে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট খাঁটি সোনার দাম আজ প্রতি গ্রামে বেড়েছে ৩০৯ টাকা। অর্থাৎ, আজ ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯২ টাকায়। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৯২০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
শুধু ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম বেড়েছে এমন নয়। দাম বেড়েছে গয়না তৈরিতে ব্যবহার হওয়া ২২ ক্যারেট সোনারও। আজ আপনি যদি সোনার গয়না কিনতে যান তাহলে আজ আপনাকে গ্রাম প্রতি বাড়তি ২৯০ টাকা খরচ করতে হবে। আজ এই সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮০ টাকা। আর ১০ গ্রামের জন্য আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৫৩ হাজার ৮০০ টাকা।
তবে শুধু কিনতে গেলে নয়। আজ যদি আপনি আপনার পুরোনো সোনার গয়না বিক্রি করতে চান, তাহলে গতকালের তুলনায় আজ আপনি গ্রাম প্রতি ২৮১ টাকা বেশি পাবেন। অর্থাৎ ১ গ্রাম সোনা বিক্রি করতে গেলে আজ আপনি পাবেন ১৪ হাজার ৭৩৪ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
আজ একই সঙ্গে দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে ২৪০ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনার। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনা আপনি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ১২ হাজার ৭৩৪ টাকা।
রুপোর দাম
সোনার পাশাপাশি আজ দাম বেড়েছে আরও এক মূল্যবান ধাতুর। ১ কেজি রুপোর আজ দাম বেড়েছে ৬ হাজার ১৩৬ টাকা। আপনি যদি আজ ১ কেজি রুপোর বার কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে ২ লক্ষ ৭৭ হাজার ২৫২ টাকা।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৬৫৭৮ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৫৭৫০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৫০৮৫ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২৯৩০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ২৭৭২৫২ |
এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে সোনার দাম। ফলে এক দিকে যেমন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে তেমনই মুখে হাসি ফুটছে বিনিয়োগকারীদের। এদিন দুপুরে কত হল সোনার দাম? দেখে নিন এক ঝলকে।
২৮ ফেব্রুয়ারি দুপুরে কত হল সোনার দাম?
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৬১৯২ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৫৩৮০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪৭৩৪ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২৬৩০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ২৭৭২৫২ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।



Post Comment