রাস্তার ধারে দাঁড় করানো ডাস্টবিন, উঁকি দিতেই মিলল প্রায় ৫০টি ভোটার কার্ড !
পশ্চিম বর্ধমান: রানিগঞ্জে রাস্তার ধারে থাকা ডাস্টবিনে মিলল ৪০ থেকে ৫০টি ভোটার কার্ড। গত পরশু রাত সাড়ে এগারোটা নাগাদ চিনকুঠি মোড়ে ডাস্টবিনে ভোটার কার্ডগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
রানিগঞ্জ থানার পুলিশ এসে কার্ডগুলো বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এর মধ্যে ছিল স্থানীয় বাসিন্দা আনারুল ইসলামের ভোটার কার্ডও। যদি তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাঁর ভোটার কার্ড কাছেই রয়েছে। এরপরেই প্রশ্ন উঠেছে, ভোটার কার্ডগুলো ভুয়ো কিনা বা অন্য কারও তথ্য হাতিয়ে নিয়ে ভোটার কার্ডগুলো তৈরি করা হয়েছে কিনা। কে , কখন ভোটার কার্ডগুলো ফেলে গেল খতিয়ে দেখছে পুলিশ।
SIR আবহে সম্প্রতি চন্দ্রকোণা পুরসভায় ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন থেকে উদ্ধার হয়েছিল ভোটার কার্ড। কোথা থেকে এল এত ভোটার কার্ড? খতিয়ে দেখছে পুলিশ। গত বছর লোকসভা ভোটের আগেও ভোটার কার্ড নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল নদিয়ায়। চাকদার তাতলা ১ পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকায় ঝোপের মধ্যে উদ্ধার হয়েছিল ব্যাগভর্তি ভোটারকার্ড ও ভোটের নানা জিনিস। শুভেন্দু অধিকারীর অভিযোগ তুলেছিলেন, ‘সন্দেশখালিকাণ্ডের জেরে ভয় পেয়ে রিগিং-এর জন্য ছিনিয়ে নেওয়া কার্ডগুলি ফেলে দিয়েছে তৃণমূলের গুন্ডারা।’পরে কার্ডগুলি বাজেয়াপ্ত করেছিল প্রশাসন।
রাজ্য সড়কের পাশে ঝোপের মধ্যে উদ্ধার হয়েছিল ব্যাগভর্তি ভোটার কার্ড। রাস্তার পাশে পড়ে আছে ভোটের জিনিসপত্র, সিডি। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ ও বিডিও অফিসের আধিকারিক। ঘটনাস্থল থেকে পুলিশ ব্যাগ ভর্তি ভোটার কার্ডগুলি উদ্ধার করা হয়। সিজ করা হয়েছিল ভোটার কার্ড। কিন্তু পুরনো, বাতিল কার্ড হলেও তা এভাবে কেন বিক্রি করে দেওয়া হল? তা নিয়ে উঠেছিল প্রশ্ন। ঘটনাটি ঘটেছিল, নদিয়ার চাকদা ব্লকের তাতলা ১ পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকায়।



Post Comment