Weather Update: সাগরে ঘনাচ্ছে এ কোন ভয়ানক দুর্যোগ, জেলায়-জেলায় তুমুল ঝড়-ঝঞ্ঝা, ঝোড়ো হাওয়ায় নাজেহাল জেলার পর জেলা, রইল ওয়েদার আপডেট
অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তারই মধ্যে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস। সকালের চড়া রোদে হাঁসফাঁস করছে গোটা বঙ্গ।তবে প্রতি মুহূর্তেই আবহাওয়ার সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। এরই সঙ্গে ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী আবার কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে মালদহ ও উত্তর দিনাজপুরে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷



Post Comment