‘ভবানীপুর আসলে মিনি ইন্ডিয়া’, ভোটের আগে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিও
ভবানীপুরে জৈন ধর্মের পবিত্র প্রার্থনা স্তম্ভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিজের কেন্দ্রে দাঁড়িয়েই তিনি দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। মুখ্যমন্ত্রী ভবানীপুরে দাঁড়িয়ে বলেন, “ভবানীপুর হল মিনি ইন্ডিয়া। বহু ভাষাভাষী মানুষ দেশের এখানে থাকেন। আমার সাথে এখানে কারও কোনও ঝগড়া হয় না। আমি একাধিক জনের বাড়িও চলে যাই। কোনও দূর্ঘটনা ঘটলেও যাই। আমি চাইনা কোনও দূর্ঘটনা ঘটুক”। পাশাপাশি অন্য রাজ্যে বাংলার মানুষদের প্রতি আক্রমণের ঘটনা ঘটলেও বাংলায় সব মানুষ একসঙ্গে মিলেমিশে থাকেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “জৈন ধর্মের আপনাদের পবিত্র প্রার্থনা স্তম্ভ এখানে আজ উদ্বোধন হল। চার ভাষায় এই মন্ত্র লেখা রয়েছে। জৈন ধর্মের সাথে আমাদের রাজ্যের সম্পর্ক আছে। বর্ধমান জেলার ও পুরুলিয়া জেলায় অনেক মন্দির আছে। আমি পরেশনাথ মন্দিরে অবধি গিয়েছি। আমি গুজরাটি ভাষা, মাড়োয়ারি ভাষা জানি। এর একাধিক শব্দ আমাদের বাংলা শব্দের সাথে সংযুক্ত। যেমন আমরা বলি কেমন আছো? আপনারা গুজরাতিতে বলেন কেম ছো?”



Post Comment