‘যুব সাথী’ ফর্ম নিয়ে কাড়াকাড়ি ! ধস্তাধস্তিতে অসুস্থ অনেকেই, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

‘যুব সাথী’ ফর্ম নিয়ে কাড়াকাড়ি ! ধস্তাধস্তিতে অসুস্থ অনেকেই, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

বাপন সাঁতরা,  হুগলি: ‘যুব সাথী’ ফর্ম তোলা নিয়ে উত্তেজনা আরামবাগে। আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। শুরু হয় ফর্ম কাড়াকাড়ি, ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নিয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ থানার IC। .গণ্ডগোল, ধস্তাধস্তি ঠেকাতে বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে। ঘটনার জেরে ফর্ম না নিয়েই ফিরে যান অনেকে। 

আরও পড়ুন, নন্দীগ্রামে গিয়ে জরুরি বার্তা শুভেন্দুর, কাদের “ইস্তফা দিতে হবে” বললেন বিরোধী দলনেতা ?

ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধাক্কাধাক্কি, চরম বিশৃঙ্খলা  আরামবাগের বিডিও অফিস চত্বরে

ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধাক্কাধাক্কি, চরম বিশৃঙ্খলা। যুব সাথী সহ একাধিক প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে, এমনই পরিস্থিতি তৈরি হল, হুগলির আরামবাগের বিডিও অফিস চত্বরে। প্রকল্পের এক আবেদনকারী বলেন, ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছি। এখনও ফর্ম পাইনি। পরিষেবাটা ঠিক হচ্ছে না। কাউন্টার বাড়াতে হবে। ১ টা কাউন্টারে হচ্ছে না। আরামবাগের বিডিও অফিস থেকে, সোমবার, যুবসাথী ও ভূমিহীনদের জন্য় যে প্রকল্প, তার ফর্ম বিলি হচ্ছিল। সকাল থেকেই বিডিও অফিসের সামনে ছিল ব্য়াপক ভিড়। একটা সময় ভিড় নিয়ন্ত্রণ হারায়। শুরু হয় হট্টগোল… ধস্তাধস্তি। ভূমিহীন ও যুবসাথী প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে সোমবার সকালে চরম বিশৃঙ্খলা আরামবাগ BDO অফিস চত্বরে। সকাল থেকেই ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, যে কেউ যদি কোনওক্রমে ফর্ম পেয়েও থাকেন, তাঁর থেকে তা ছিনিয়ে নেওয়া হয়। আবেদনকারী বলেন, সকাল ৫টা থেকে দাঁড়িয়ে আছি। হাত থেকে কেড়ে নিয়ে…।

প্রশ্ন:আপনি ফর্ম পেয়েছেন? 
আবেদনকারী : যেই হাতে করে নিয়ে আসছি ভিতর থেকে, হাত থেকে নিয়ে নিয়েছে। 

শেষে ভিড় কমাতে একটা সময় মাইকে প্রচার শুরু করে প্রশাসন

যুবসাথী প্রকল্পের আবেদনকারী  স্বাগতা দাস বলেন, সকাল ১০টা থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ঠেলাঠেলি হয়েছে, অনেক ভিড় ছিল। অনুরোধ করছি, যাতে সুবিধা করা হয়, এত উচ্ছৃঙ্খল না হয়, সুষ্ঠুভাবে করার চেষ্টা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। আরামবাগ পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সভাপতি শিশির সরকার বলেন, আপনারা দেখেছেন, অন্তত ১০-১৫ হাজার… ভিড়টা হয়েছে, আমরা বলেছি আপনারা পঞ্চায়েতেও যান। বোঝানো হয়েছে অঞ্চলে হচ্ছে, যে যার অঞ্চলে গিয়ে করুন। ‘ শেষে ভিড় কমাতে একটা সময় মাইকে প্রচার শুরু করে প্রশাসন। 

 

Previous post

BAFTA 2026: মণিপুর ভালো থাক, সব ঘর আলো থাক, সব শিশু ঘর পাক- বাফটার মঞ্চে ঐক্যের ভারতের স্বপ্ন দেখল ‘বুং’, দেখালেন লক্ষ্মীপ্রিয়া…

Next post

HS Exam 2026: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই সব শেষ, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল পরীক্ষার্থীর! পাড়ায় কান্না যেন থামছে না

Post Comment

You May Have Missed