১ ঘণ্টারও বেশি সময়ের পর শেষ হল বৈঠক, জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

১ ঘণ্টারও বেশি সময়ের পর শেষ হল বৈঠক, জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

অনির্বান বিশ্বাস, কলকাতা: সিইও দফতরের বৈঠক শেষ। কবে থেকে শুরু হবে ?  সংখ্যাটা কত হবে, সেটা কি ঠিক হল ? সাংবাদিকদের প্রশ্নে, এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, ‘পোর্টালের কাজ শুরু হয়ে গিয়েছে। মাঝখানে একটু প্রবলেম ছিল। OTP সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে। ‘ চূড়ান্ত নিষ্পত্তির কাজ শুরু হয়ে গিয়েছে ? প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আজ থেকেই শুরু হয়ে যেতে পারে চূড়ান্ত নিষ্পত্তির কাজ। তিনি আরও বলেন, এটা আমাদের আভ্যন্তরিণ মিটিং ছিল।’

আরও পড়ুন, প্রয়াত মুকুল রায়, দেখে নিন ৯ বছর আগের এক্সক্লুসিভ সাক্ষাৎকার

প্রায় ১ ঘণ্টার বৈঠকে কী কী হল আজ ?

এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, লগইন পাসওয়ার্ড নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। বেশ কিছু জায়গায় ওটিপি নিয়ে সমস্যা হচ্ছিল। অনেক জায়গায় সেগুলি কাজও করেছে। আজকে যে  জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, তাঁরা যে শুনানির প্রক্রিয়া বা স্ক্রুটিনির কাজ শুরু করেছেন, সেই বিষয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কাজ হয়েছে। যদিও মূল সংখ্যাটা কত ? অর্থাৎ কত সংখ্যক মানুষকে, এই স্ক্রুটিনি প্রক্রিয়ার জন্য ডেকে পাঠানো হচ্ছে, সেই বিষয় নিয়ে তথ্য তিনি এখনও প্রকাশ্যে আনেননি। তিনি শুধু বলেছেন যে, তাঁকে খোঁজ নিয়ে জানাতে হবে। যদিও তিনি জানিয়েছেন, বেশ কিছু জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ের বৈঠক, অর্থাৎ বাহিনী নিয়ে বৈঠক, সেই বৈঠক কিন্তু সন্ধ্যা ৭ টা থেকে শুরু হবে।

 

 

 

Previous post

Minakshi Mukherjee: এবার কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন মীনাক্ষী! বার্তা দিয়েছেন সেলিম? দীপ্সিতার সঙ্গে ‘সংঘাত’ নিয়ে ফের ঝড়ের অপেক্ষা CPIM-এ

Next post

PM Kisan: কবে আসবে পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা ? জেনে নিন এখানে

Post Comment

You May Have Missed