India vs South Africa রিয়ালিটি চেক! ভারতের ‘অশ্বমেধের ঘোড়া’ থামিয়ে দিল দক্ষিণ আফ্রিকা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: থামল অশ্বমেধের ঘোড়া! চাপের মুখে কার্যত তাসের ঘরের মতো ভেঙে ব্য়াটিং লাইন আপ। টি টোয়েন্টিতে হেরে গেল ভারত। ৭৮ রান জিতল দক্ষিণ আফ্রিকা। ১৮৮ রান তাড়া করতে নেমে করতে নেমে ১১১-তেই অলআউট সূর্যকুমাররা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। তাতে কিন্তু শুরু কিছুটা চাপেও পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি’কককে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। এরপর আউট হন আইডেন নিজেও। তাঁর উইকেটটি তুলে নেন অর্শদীপ। চতুর্থ ওভারে ফের বুমরাথ-ম্যাজিক। ক্রিজ ছাড়তে হয় রায়ান রিকেলটন। ২০ রানেই ৩ উইকেট হারিয়ে তখন বেকায়দায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচে রাশ ভারতের হাতে।
পাওয়ার প্লে শেষ হতেই কিন্তু পালটা আঘাত হানল দক্ষিণ আফ্রিকা। বিধ্বংসী হয়ে উঠলেন ডেভিড মিলার। ৩৫ বলে ৬৩ রান করেন তিনি। উলটোদিকে ডেওয়াল্ড ব্রেভিসের সংগ্রহ ৪৫ রান। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল ১৮৭ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত যেকটা ম্যাচ জিতেছে ভারত, প্রতিটি ম্যাচে প্রথমে ব্যাট করেছেন সূর্যকুমার। প্রথমবার রান তাড়া করতে নেমেই চূডান্ত ব্যর্থ ভারতের ব্যাটাররা। বস্তুত, ব্য়াটিং বিপর্যয় এই প্রথম নয়। গ্রুপ লিগের যখন-তখন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। আমেরিকা বা নেদারল্যান্ড কিংবা পাকিস্তানের বিরুদ্ধে পরিস্থিতি সামলে দেওয়া গিয়েছে। কিন্তু এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ফলে যা হওয়ার, তাই হল।
অযথা তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট খোয়ালেন তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর। খাতাই খুলতে পারলেন না ঈশান কিষান। অভিষেক করলেন ১৫ রান। অধিনায়ক সূর্যকুমার চেষ্টা করলেন বটে, কিন্তু পারলেন না। রানের গতি বাড়ানোর মরিয়া চেষ্টা করতে গিয়ে আউট হলেন হার্দিক পাণ্ডিয়া। শেষের দিকে দু’চারটে চার মেরে কোনওমতে ভারতকে একশোর গণ্ডি পার করালেন শিবম দুবে। ২৪ রানে ৩ উইকেট নিলেন কেশব মহারাজ। উইকেট জানসেনের। শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামল ১১১ রানে।
আরও পড়ুন: WATCH: বিশ্বকাপের মাঝেই বন্ধুর বোনের সঙ্গে হোটেলের ঘরে উদ্দাম ভারতীয় ওপেনার! ১৮ সেকেন্ড ধরে শুধুই…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment