East Bardhaman News: ধানক্ষেতই এখন তার ক্লাসরুম! ডাক্তার হওয়ার ‘সোনালি’ স্বপ্নে চিকচিক করছে ছোট্ট নিকিতার দু’চোখ, দারিদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছে লেখাপড়া

East Bardhaman News: ধানক্ষেতই এখন তার ক্লাসরুম! ডাক্তার হওয়ার ‘সোনালি’ স্বপ্নে চিকচিক করছে ছোট্ট নিকিতার দু’চোখ, দারিদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছে লেখাপড়া

Last Updated:

East Bardhaman News: অষ্টম শ্রেণির পড়ুয়া নিকিতার স্বপ্ন ডাক্তার হওয়ার। দরিদ্র বাবা-মা এবং গ্রামের গরিব মানুষদের চিকিৎসা করতে চায় সে। তাই ধানক্ষেতই হয়ে উঠেছে তার ক্লাসরুম।

+

নিকিতার ছবি

ভাতার, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: রোজগারের আশায় ভিন রাজ্য থেকে এরাজ্যে ধান কাটার কাজ করতে এসেছেন এক দম্পতি আর তাদের সঙ্গে এসেছে ছোট্ট নিকিতা। সারাদিনের শ্রমে শরীর ক্লান্ত, কিন্তু হৃদয়ে সন্তানকে মানুষ করার এক অদম্য বাসনা। কারণ নিকিতার দু-চোখে স্বপ্ন ডাক্তার হওয়ার। তাই পড়াশোনা থামায়নি সে। মাঠের পাশেই বই নিয়ে চলছে পড়াশোনা। নিকিতার এই স্বপ্ন কেবল নিজের জন্য নয়। সে দেখেছে, দিনের পর দিন তার মা-বাবা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কীভাবে ক্লান্তির ভারে নুইয়ে পড়েন তাকে মানুষ করার জন্য। যখন তারা অসুস্থ হয়ে পড়েন অনেক সময় আর্থিক অভাবে হয়তো ভাল ডাক্তার দেখাতে পারেন না। তাই বড় হয়ে মা-বাবা ও গ্রামের গরিব মানুষদের চিকিৎসা করতে চায় সে।

পূর্ব বর্ধমানের ভাতারে একটি বাড়িতে ধান কাটার কাজে এসেছেন দম্পতি বাবুলাল মারান্ডি ও কারমেলা হেমব্রম। ঝাড়খণ্ডের পাকুড় থেকে এসেছেন তারা মাস খানেক এখানে থেকে ধান কেটে অর্থ উপার্জনের আশায়। ছোট মেয়ে কোথায় থাকবে? তাই সঙ্গে করেই নিয়ে এসেছেন অষ্টম শ্রেণির পড়ুয়া ছোট্ট নিকিতাকেও।

শেখ বাবলু জানান, “আমাদের পরিবারে তারা কাজ করতে এসেছেন। তবে আমরা অবাক হয়ে যাচ্ছি একটি আদিবাসী পরিবারের ছোট মেয়ের চেষ্টা দেখে। আমরা চাই নিকিতার স্বপ্নপূরণ হোক। তাকে দেখে যেন অন্যান্যরাও উৎসাহিত হয়।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নিকিতার এই অদম্য জেদ আর চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন সব মিলিয়ে যেন এক সুন্দর ভবিষ্যতের ছবি আঁকা হচ্ছে পূর্ব বর্ধমানের এই ধানক্ষেতের ধারে। তার ডাক্তার হওয়ার এই স্বপ্ন কেবল একটি স্বপ্নই নয় এটি তার মা-বাবা এবং গ্রামের প্রতিটি পিছিয়ে পড়া মানুষদের প্রতি তার ভালবাসা ও আবেগের প্রতিচ্ছবি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

East Bardhaman News: ধানক্ষেতই এখন তার ক্লাসরুম! ডাক্তার হওয়ার ‘সোনালি’ স্বপ্নে চিকচিক করছে ছোট্ট নিকিতার দু’চোখ, দারিদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছে লেখাপড়া

Previous post

Pak airstrike in Afghanistan: রাতের অন্ধকারে অতর্কিতে আকাশপথে হানা! বর্বর পাকিস্তানের ফেলা বোমায় ‘ঘুমের মধ্যেই’ ৯ শিশুর মৃত্যু…

Next post

Guwahati Test Match: পঁচিশ বছর পর দেশের মাটিতে ‘হিউমিলিয়েশন’! গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার জয়ে এখন ‘স্ক্যানারে’ হেডস্যার…

Post Comment

You May Have Missed