উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য কেঁদেছে মন! পেনশনের জমানো ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান প্রাক্তন শিক্ষিকার, ৮৬ বছরেও দশের সেবা
Last Updated:
Hooghly News: উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলায় এক লক্ষ টাকা দান করলেন প্রাক্তন শিক্ষিকা। ৮৬ বছরের প্রীতিকণা মজুমদার উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা দেখেছেন টেলিভিশনে। দুর্গতদের জন্য কেঁদে উঠেছে তাঁর মন। তাদের সাহায্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ১ লক্ষ টাকা দান।
বাঁশবেড়িয়া, হুগলি, সোমনাথ ঘোষ: মায়া, মমতা, শান্তি নেই। শুধু আরও চাই, আরও চাই। কী যে হয়ে গেল যুগ পরিবর্তনে। গলায় আক্ষেপের সুর ৮৬ বছরের প্রীতিকণা মজুমদারের।
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা দেখেছেন টেলিভিশনে। দেখেছেন মানুষকে ভেসে যেতে, ঘরবাড়ি ছাড়া হতে। দেখেছেন মুখ্যমন্ত্রীকে দৌড়ে যেতে। মানুষের পাশে দাঁড়াতে। যেমন করে তিনি দাঁড়াতেন বাংলাদেশে (সাবেক পূর্ব পাকিস্থান) থাকার সময়। সেখানে হাইস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন প্রীতিকণাদেবী।

প্রীতিকণা মজুমদার
Location :
Hugli,West Bengal
First Published :
November 04, 2025 9:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য কেঁদেছে মন! পেনশনের জমানো ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান প্রাক্তন শিক্ষিকার, ৮৬ বছরেও দশের সেবা




Post Comment