West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
আগামী পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া জেলাতে। কলকাতাতেও মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।



Post Comment