RG Kar Case Update: ‘ওই নথি তো নেই…’, আরজি কর মামলায় সিবিআইকে কড়া নির্দেশ, চরম অসন্তোষ প্রকাশ বিচারকের
Last Updated:
RG Kar Case Update: আর জি কর দুর্নীতি বিচার প্রক্রিয়ার সাক্ষ্য গ্রহণ পর্বের তৃতীয় দিন। প্রয়োজনীয় নথি পেশ নেই, ফের আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচারকের উষ্মা প্রকাশ। নির্দেশের পরেও কেনও সম্পূর্ণ নথি নেই?
কলকাতাঃ আর জি কর দুর্নীতি বিচার প্রক্রিয়ার সাক্ষ্য গ্রহণ পর্বের তৃতীয় দিন। প্রয়োজনীয় নথি পেশ নেই, ফের আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচারকের উষ্মা প্রকাশ। নির্দেশের পরেও কেনও সম্পূর্ণ নথি নেই? বিচারকের অসন্তোষের মুখে সিবিআইয়ের স্পেশ্যাল পিপি।
এই পর্বে সন্দীপের আইনজীবী সিবিআইকে একটি নথি পেশ করতে বলেন, ‘সিবিআইয়ের আইনজীবী জানান ওই নথি এই মুহূর্তে নেই।’ তারপরই বিচারক অসন্তোষ প্রকাশ করে বলেন, সমস্ত নথি নিয়ে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিচারক বলেন, ‘বিচার প্রক্রিয়ায় নথির প্রয়োজন আছে। কিন্তু প্রয়োজনীয় নথি পাওয়া যাচ্ছে না।’ সিবিআই কোর্টে-কে জানান, মামলায় প্রচুর নথি। এত নথি কী করে আনা সম্ভব। অন্যদিকে, সন্দীপের আইনজীবী কোর্টকে বলে ‘কী প্রশ্ন করা হবে তা কি আগে থেকে বলে দিতে হবে’। তখন বিচারক বলেন ‘কাল নিয়ে আসতে হবে। কাল ফের সাক্ষ্য গ্রহণ হবে।’
Kolkata,West Bengal
August 05, 2025 5:43 PM IST



Post Comment