পাকিস্তান নিয়ে কড়া ভারত, নিষিদ্ধ হল একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

পাকিস্তান নিয়ে কড়া ভারত, নিষিদ্ধ হল একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

<p><strong>কলকাতা: </strong>কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। প্রত্যাঘাত চায় দেশের প্রতিটি মানুষ। এই পরিস্থিতিতে কূটনৈতিক দিক দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় হয়েছে ভারত। তবে শুধুই কূটনৈতিক দিক দিয়ে নয়, পাকিস্তানের বিনোদন দুনিয়ার বিরুদ্ধেও এবার সক্রিয় হল ভারত সরকার। পাকিস্তানি তারকাদের ভারতে নিষিদ্ধ করা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ভারতীয়দের একাংশ। এখানেই শেষ নয়, পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের ছবির মুক্তিও ভারতে রদ করা হয়েছে। এবার কোপ পড়ল জনপ্রিয় পাকিস্তানি তারকা হানিয়া আমির, মাহিরা খান, আলি জ়াফরদের ওপরে। ভারতে বসে, সোশ্যাল মিডিয়ায় খুঁজলেও আর পাওয়া যাবে না এই তারকাদের। কিন্তু কেন?&nbsp;</p>
<p>ভারতে পাকিস্তানি তারকাদের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্য়াও কয়েক হাজার। তবে সোশ্যাল মিডিয়া থেকে এ বার মাহিরা খান, সজল আলি, হানিয়া আমির, আলি জ়াফরদের সমাজমাধ্যম অ্যাকাউন্টগুলি এ দেশে নিষ্ক্রিয় করে দেওয়া হল। তবে এখনও ফাওয়াদ খান বা আতিফ আসলামদের মতো তারকাদের অ্যাকাউন্ট এখনও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়েছেন হানিয়া আমির। একটি পোস্টে তিনি লিখেছেন, &lsquo;আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, &nbsp;আমরা ভারতীয়দের কোনও ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছেন কাশ্মীরের ঘটনার পিছনে। যা পদক্ষেপ করার তা জঙ্গি ও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে করুন। এখনাকার সাধারণ মানুষকে ছেড়ে দিন।&rsquo;</p>
<p>প্রসঙ্গত, বর্তমান আবহে এবার বলিউড ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি আটকে যাচ্ছে। পাকিস্তানে অভিনেতা ফাওয়াদ খান এবং অভিনেত্রী বাণী কপূর ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন। পহেলগাঁও হামলায় পাকিস্তান সংযোগ ধরা পড়ায়, ভারতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ছবির মুক্তিতে অনুমতি দিল না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ফাওয়াদ অভিনীত ছবি ‘আবির গুলাল’ নিয়ে আপত্তি শোনা যাচ্ছিল। পাকিস্তানি অভিনেতার ছবিকে ভারতে ব্যবসা করতে দেওয়া যাবে না বলে দাবি উঠছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছবির মুক্তিতে অনুমতি দিচ্ছে না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আগামী ৯ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটির প্রযোজক বিবেক বি আগরওয়াল, পরিচালত আরতী এস বাগড়ি।&nbsp;</p>

Post Comment

You May Have Missed