France Recognisation of Palestine: প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা ম্যাক্রোঁর, হামলার লঞ্চপ্যাড হবে, বলল ইসরায়েল

France Recognisation of Palestine: প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা ম্যাক্রোঁর, হামলার লঞ্চপ্যাড হবে, বলল ইসরায়েল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনের পর দিন গাজায় নিরীহ মানুষদের উপরে বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েল। ত্রাণের লাইনে বোমা, হাসপাতালে বোমা, যে কোনও জামায়েতে বোমা মেরে চলেছে নেতেনিয়াহু সরকার। গোটা বিশ্ব নির্বিকার। এরকমই এক পরিস্থিতিতে প্য়ালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আগামী সেপ্টেম্বর মাসে দেওয়া হবে ওই স্বীকৃতি।

জি সেভেনভূক্ত প্রভাবশালী একটি দেশ এই প্রথম এরকম কথা ঘোষণা করায় গোটা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে।  এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ম্যাক্রোঁ বলেছেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এনিয়ে ঘোষণা করা হবে। এখন যেটা প্রয়োজন তা হল গাজায় যুদ্ধ বন্ধ করা  এবং সাধারণ মানুষকে উদ্ধার করা। অবিলম্বে যুদ্ধবিরতি, পণবন্দিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সাহায্য প্রয়োজন। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তবে অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণের নিশ্চয়তা দিতে হবে। আমাদের প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই।

ফ্রান্সের ওই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও আমেরিকা। ইসরায়েলের বেনিয়ামিন নেতেনিয়াহু বলেছেন, সন্ত্রাসবাদকে পুরষ্কার দিচ্ছে ফ্রান্স। পাশাপাশি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মর্কো রুবিও  বলেন, ফ্লাস যা করছে তা একেবারে বেপরোয়া কাণ্ডকারখানা। এই ঘোষণা মেনে নেওয়া যায় না।

নেতেনিয়াহু আরও বলেছেন, গত ৭ অক্টোবরের বেপরোয়া হামলার পর আভিভের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে ম্যাক্রোঁর সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ প্যাড হবে ফিলিস্তিনি রাষ্ট্র। ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশে একটি রাষ্ট্র চায় না। তারা ইসরায়েলের পরিবর্তে একটি নতুন রাষ্ট্র চায়।

আরও পড়ুন-ইন্সুরেন্সের ৫.৪ কোটি টাকা পেতে নিজের দুই পা বাদ দিয়ে দিলেন চিকিত্সক, কিন্তু…

আরও পড়ুন-সপ্তাহ শুরুতেই ফের বৃষ্টি! উত্তর থেকে দক্ষিণে অতিভারী বর্ষণের সর্তকতা…

ফ্রান্সের প্রেসিডেন্টের ওই ঘোষণায় হইচই পড়ে গিয়েছে মুসলিম রাষ্ট্রগুলিতে। এদের অনেকেরই অভিমত, বিরল সাহস দেখিয়েছেন এমনুয়েল ম্যাক্রোঁ। ওই ঘোষণার পরই ফিলিস্তিন, বাংলাদেশ, পাকিস্তান, তুর্কিয়ে, জর্ডন, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ মানুষ ও মুসলিম নেতারা। ইউরোপের মুসলমানরাও সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। 

এদিকে, ফ্রান্সের ওই ঘোষণার পর ইউরোপের ঐক্যে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ফ্রান্সের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তবে প্যালেস্টাইন কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। প্যালেস্টাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সের ওই সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক ন্যায়বিচারের পক্ষে এক শক্তিশালী বার্তা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed