Digha Fire Incident: দিঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পরপর দুই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত গোটা বাড়ি

Last Updated:

Digha Fire Incident: সন্ধ্যায় দিঘার ভোগী ব্রহ্মপুরে বিধ্বংসী আগুন, দমকলের তিনটি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি।

সৈকত শহর দিঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
সৈকত শহর দিঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

দিঘা: সৈকত শহর দিঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার সন্ধ্যায় দিঘা থানা এলাকার ভোগী ব্রহ্মপুর গ্রামে একটি বসতবাড়িতে আগুন লাগে। আগুনের গ্রাসে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। পরপর দুটি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দা বাপি সোমের বাড়ির চাল থেকে প্রথমে আগুনের শিখা দেখতে পান গ্রামবাসীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের তীব্র শিখা বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি, খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।

পঙ্কজ দাশ রথী

Post Comment

You May Have Missed