‘ওরা তো আমায় জিতিয়েছে, কাল দেখা করব…’, মঙ্গলবার মমতা-অভিষেকের পাড়ার পুজোয় শুভেন্দু
Last Updated:
কলকাতা: মমতার পাড়ায় মুখ্যমন্ত্রী! মঙ্গলের সন্ধেয় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কালীপুজো পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী, সেইসঙ্গে দেখা করবেন পটুয়া পাড়ার ব্যবসায়ীদের সঙ্গেও ।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে শনিবার কালীপুজোর মুখে চরম ‘অশান্তির’ পর আগামিকাল ভবানীপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি কালীপুজো পরিদর্শনে যেতে পারেন শুভেন্দু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে ঘিরে অশান্তির জেরে পটুয়া পাড়ার ‘ক্ষতিগ্রস্থ’ মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের সঙ্গেও এদিন সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার কয়েকটি পুজোতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।
এই প্রেক্ষিতে আজ লেক কালী বাড়িতে পুজোতে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ওরা তো আমায় জিতিয়েছে। কাল দেখা করব। ভবানীপুরের ১৩২ টি কালীপুজো হচ্ছে। সব পুজোর সঙ্গেই MLA অফিস যুক্ত, সনাতনীরা ঐক্যবদ্ধ।”
একইসঙ্গে ভবানীপুরে যাওয়া নিয়ে এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “সব জন প্রতিনিধিদের মন্দির হয় তাঁর এলাকা, নিজের কেন্দ্রকেই মন্দির, ঘর ভাবতে হয়। ওটা অমার ঘর, যখন খুশি যেতে পারি। মাকে প্রিজন ভ্যানে তুলেছিলেন তাঁকেই প্রিজন ভ্যানে উঠতে হয়েছিল। মায়ের অনেক শক্তি ….., চোখে দেখা যায় না…..।”
এদিন দিল্লি পুলিশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৩ বছরের পুরোনো মামলার তদন্তে সাক্ষদানের জন্য নোটিস পাঠানো প্রসঙ্গে শুভেন্দু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ওটা আমি ঠিক জানি না। খোঁজ নিয়ে দেখব। আইন আইনের পথে চলবে। সব কিছুরই নিয়ম কানুন আছে।”
অন্যদিকে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “পালাচ্ছিলেন মুম্বইতে। অভিযোগ নিশ্চয়ই সত্য। না হলে পালাবেন কেন? অভিযোগ মিথ্যে হলে মোকাবিলা করতে হত। পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়। ওঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অমি যখন বিরোধী দলনেতা ছিলাম তখন আমায় যে ভাষাতে মারবে বলেছিল, ওঁর বিরুদ্ধে সেচ দফতরের জমি দখলের অভিযোগও আছে। উত্তর & দক্ষিণ চব্বিশ পরগনাতে যত জমি এরা দখল করছে সব উদ্ধারের কাজ শুরু করছি।”

Post Comment