একই লাইনে দু’টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন

মিশরের গিজা প্রদেশে দু’টি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আহত হয়েছেন অন্তত ৮৮ জন। দু’টি ট্রেনের সংঘর্ষের ফলে দুই ট্রেনেরই বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। তাছাড়াও একটি গুরুত্বপূর্ণ রেলপথে পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে, কায়রোর প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে একটি রেলওয়ে ট্র্যাকের উপর সংঘর্ষ হয়েছে দু’টি যাত্রীবাহী ট্রেনের। একটি যাত্রীবাহী ট্রেন গিজা থেকে ফায়ৌমের দিকে যাচ্ছিল। অন্য ট্রেনটি কায়রো থেকে আসওয়ানের দিকে আসছিল। মিশরের স্টেট রেলওয়ে অথরিটির তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই দ্বিতীয় ট্রেনের পিছনে ধাক্কা মারে প্রথম ট্রেনটি। 

আচমকা একটি ট্রেনের পিছনে আরেকটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারায় বেশ কিছু বগি লাইনচ্যুত হয়ে যায় তখনই। ইমার্জেন্সিতে খবর পাঠানো হয় সংশ্লিষ্ট রেল দফতরে। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। লাইন থেকে রেলের বগি সরানোর কাজ শুরু করার পাশাপাশি ট্রেনের যাত্রীদের দিকেও খেয়াল করা হয়। এই দুর্ঘটনার জেরে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। মিশরের প্রেসিডেন্ট জানিয়েছেন, এই রেল দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি দেখা যায় কারও দোষে, অবহেলায় এই ঘটনা ঘটেছে তাহলে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে রেললাইন থেকে বগি সরিয়ে দু’টি ট্রেনকেই চলার মতো জায়গায় আনতে বেশ কিছুটা সময় লাগবে এবং ততক্ষণ পরিষেবা ব্যাহত থাকবে। কতক্ষণে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হবে, তা স্পষ্টভাবে জানা যায়নি। 

গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন 

কী কারণে দুই ট্রেনের সংঘর্ষ হল, আচমকা কেন একটি ট্রেন, আরেকটি ট্রেনের পিছনে এসে ধাক্কা মারল, তার নিশ্চিত কোনও কারণ এখনও প্রকাশ্যে আসেনি। দুই ট্রেনের সংঘর্ষের পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

Post Comment

You May Have Missed