‘কে কী বলল.. কিচ্ছু যায় আসে না’, বিগ বসের বাড়ি ফেরত নন্দিনীকে জড়িয়ে ধরে বললেন মা
কলকাতা: ৭০ দিনের মাথায় বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়ি থেকে বেরিয়ে এলেন, নন্দিনী দত্ত (Nandini Dutta)। শনিবার রাতেই কলকাতা বিমানবন্দরে আসেন তিনি। মেয়েকে নিয়ে বিমানবন্দরে আসেন তাঁর বাবা ও মা। নন্দিনী রাজবীর দে-র (Rajveer Dey)-র সঙ্গে তাঁর ব্যবহারের জন্য চূড়ান্ত নিন্দিত, ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে ভর্ৎসিত হলেও, মা-বাবার কাছে ফিরেই নন্দিনী সেই আদুরে মেয়ে। এমনকি নন্দিনীর বাবা সাফ বলেন, নন্দিনী বিগ বসের ঘরে রাজবীরকেই সবচেয়ে কাছের মানুষ মনে করেছিলেন। আর সেই কারণেই হয়তো রাজবীরের সঙ্গে থাকার সময়ে বারে বারে আবেগপ্রবণ হয়ে পড়তেন তিনি। হাতও তুলেছেন রাজবীরের ওপর। তবে এসব যে কোনও পরিবারেই হতে থাকে। নন্দিনী ভালবেসেছিল, তাই তাঁকে বলিদান দিতে হল।
বিগ বসের বাড়ি থেকে কলকাতায় ফিরল মেয়ে, কী বলছেন নন্দিনীর বাবা-মা?
অন্যদিকে এদিন বিমানবন্দরে মেয়েকের দেখে, আবেগপ্রবণ নন্দিনীর মা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, যে কারণেই মেয়ে বিগ বসের ঘর থেকে ফিরে আসুন না কেন, তাঁর চোখে তাঁর মেয়েই জয়ী। পাশাপাশি তিনি বলেন, মেয়ে অনেক রোগা হয়ে গিয়েছে। বাড়িতে গিয়ে মেয়ের পছন্দের মতো রান্না করে রাখবেন তিনি। নন্দিনীর মায়ের কথায়, ‘আমার মেয়ে আমার কাছে জয়ী। কে কী বলল, কে কী ভাবল.. আমার কিচ্ছু যায় আসে না।’
অন্যদিকে এদিন নন্দিনীকে বিমানবন্দর থেকে নিতে এসেছিলেন তাঁর বাবা সন্দীপ দত্ত। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা স্বামী-স্ত্রী, বন্ধুদের মধ্যে হয়েই থাকে। এটা এমন কিছু অস্বাভাবিক ব্যপার নয়। নন্দিনী বাড়িতেই ওর ভালবাসার মানুষদের সঙ্গে এইরকম ব্যবহার করে। অনেকবার ওর মায়ের হাত থেকে খাবারের থালা ফেলে দিয়েছে, এত খাবার খাওয়া যায় না বলে। নন্দিনী কী হাউজে আর কারও গায়ে হাত তুলেছে? রাজবীরকে ও ওই ঘরের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করেছিল। তাই হয়তো ওর হাতেই হাত তুলে ফেলেছে..’
ঘর থেকে বেরিয়ে যেতে হবে শুনে, কান্নায় ভেঙে পড়েন নন্দিনী
বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শুনে, কান্নায় ভেঙে পড়েছিলেন নন্দিনী। বারে বারে হাতজোড় করে বলেছিলেন, তাঁকে একবার সুযোগ করে দেওয়ার। কিন্তু সঞ্চালক হিসেবে একাবারে কড়া অবস্থান নিতে দেখা গেল, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কে। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে, বিগ বসের ঘরে একবার সুযোগ দেওয়া হয়েছিল নন্দিনীকে। এভিক্ট হয়ে যাওয়ার পরেও ২ দিন নন্দিনীকে সিক্রেট রুমে রাখা হয়েছিল বিগ বসের তরফ থেকে। ফের তাঁকে বিগ বসের ঘরে ফিরিয়ে আনা হয়েছিল, বিশেষ ক্ষমতা দিয়ে। কিন্তু প্রতিযোগী রাজবীর দে (Rajveer Dey)-র সঙ্গে নন্দিনীর ব্যবহার নিয়েই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Post Comment