‘আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..’, কলকাতায় এসেই বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর বলছেন..

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) সফর শেষ হল,  নন্দিনী দত্তের (Nandini Dutta)। শনিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। মুম্বই থেকে কালীপুজোর আগের দিনই বাড়িতে ফিরে এলেন নন্দিনী। নিঃসন্দেহে বিগ বসের বাড়ি থেকে তাঁর এই বেরিয়ে যাওয়া অপ্রত্যাশিত ছিল তাঁর কাছে। এমনকি দর্শকদের কাছেও। দর্শকেরা নন্দিনীকে নিয়ে ক্ষোভ উগরে দিলেও, বিগ বস যে নন্দিনীর আচরণে এই ধরণের কড়া সিদ্ধান্ত নেবেন, তা সম্ভবত প্রত্যাশা করেননি কেউই। আর কলকাতায় এসে, বিমানবন্দরে সাংবাদিকদের কী বললেন নন্দিনী?

কলকাতায় পা রেখে কী বললেন নন্দিনী?

এদিন কলকায়া ফিরে নন্দিনী বলেন, ‘অনেকদিন পরে কলকাতায় ফিরে ভাল লাগছে। সবাইকে দেখে ভাল লাগছে। বিগ বসের বাড়িতে আমার সফরটা ভাল-মন্দ মিশিয়েই ছিল। তবে আমি মনে করি, ভুল করলে তার মাসুল দিতে হবে। সেটা অন্যের ক্ষেত্রে হলে, আমার ক্ষেত্রেও হবে। এই বিষয়টা নিয়ে আমার অনেক কিছু বলার আছে, তবে সেটা বলার এখনই সঠিক সময় নয়। এটুকুই বলতে পারি যে, আমি বিগ বসের ঘরের একটা নিয়ম ভেঙেছি। কয়েক মুহূর্তের জন্য হয়তো ভুলে গিয়েছিলাম যে, রাজবীর শুধুমাত্র আমার প্রেমিক নয়, ও বিগ বসের ঘরে একজন প্রতিযোগীও। এটা দর্শকদের সিদ্ধান্ত, নির্মাতাদের সিদ্ধান্ত। আমার কাউকে নিয়ে কোনও অভিযোগ নেই।’

নন্দিনী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে কী বললেন রাজবীর?

আর নন্দিনী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে, ‘দাদার দরবার’-এ রাজবীর বলেন, ‘আমি বিশ্বাস করি, নন্দিনী এমন একজন মানুষ, যে নিজেকে পরিবর্তন করতে পারে। এই বাড়িতে ও অনেক ভুল করেছে, সেটা আমি ওকে ধরিয়ে দিয়েছি। ও সেটা পরিবর্তন করেছে, এমন ভুল আর করেনি। আমি বিশ্বাস করি, নন্দিনী নিজের ভুল বুঝতে পারবে। নিজেকে বদলাতে পারবে। আমি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে ওর সঙ্গে দেখা করব। ওর সঙ্গে সম্পর্ক আবার নতুন করে শুরু করার চেষ্টা করব।’ যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দেন, ভালবাসার থেকে আত্মসম্মান অনেক বড় হওয়া উচিত।’ রাজবীর আরও বলেন, ‘নন্দিনীর ছোটবেলার কিছু খারাপ স্মৃতি রয়েছে। এই ঘরে ও হয়তো সেটা ক্যামেরার কারণেই বলতে পারেনি। কিন্তু ঘরের বাইরে বেরিয়ে ও আমায় বলবে বলে জানিয়েছিল। আমি অপেক্ষা করব।’

 

আরও পড়ুন: Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, ‘ও বাড়িতেও তো…’

Post Comment

You May Have Missed