ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাঙ্গাবেড়িয়া এলাকায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিশ। দোকান বিক্রির টাকা নিয়ে বিবাদের জেরে যুবককে খুনের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন, আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
অভিযোগ, ছ’হাজার টাকা নিয়ে বচসার জেরে লোহার রড ও লাঠি দিয়ে ৩৪ বছরের নিত্যানন্দ অধিকারীকে বেধড়ক মারধর করেন দিপালী অধিকারী ও তাঁর ছেলে বাবুসোনা। ভাইরাল সেই ভিডিও। গুরুতর জখম অবস্থায় প্রথমে নিত্যানন্দ অধিকারীকে নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে শনিবার মৃত্য়ু হয় তাঁর। ধৃতদের আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
CM Suvendu Adhikari: “দিমাগি নকশাল, আরশোলা, ছারপোকাদের থেকে সাবধান”, বললেন মুখ্যমন্ত্রী | ABP
Post Comment