অনুব্রত মণ্ডলের কালীপুজোয় মায়ের গয়নায় ‘খামতি’? ‘আমি জেল থেকে আসার পরও…’, আবেগে ভাসলেন কেষ্ট, কত ভরি গয়নায় সাজল মা?

Last Updated:

Anubrata Mondal On Kalipujo: দীর্ঘ তিহাড়-বাসের পর রেহাই মিলেছে! এবার কী পুজোর জৌলুসে ভাঁটা? কালীপুজোয় কী বললেন বীরভূমের অনুব্রত মণ্ডল?

অনুব্রত মণ্ডলের কালীপুজো
অনুব্রত মণ্ডলের কালীপুজো

বীরভূম: সিউড়িতে হামলার পরে ফিরেছে দেহরক্ষী, বীরভূমের অনুব্রত মণ্ডলের জন্য এসেছে বডিগার্ড। এরইমধ্যে আজ কালীপুজোর দিন ঐতিহ্য মেনে শ্যামা মায়ের আরাধনায় ব্যস্ত ঋতব্রত পন্থী তৃণমূলের বীরভূম জেলা সভাপতি, অনুব্রত মণ্ডল। পুজোর আগের দিন, শনিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজো নিয়ে স্মৃতিচারণায় ভাসলেন কেষ্ট।

এদিন বীরভূমের একসময়ের বেতাজ বাদশা বলেন, “আমি তিহাড় জেল থেকে ফিরে আসার পরও মায়ের গয়নার পরিমাণ একই রয়েছে। আগে যত ভরি গয়না ছিল, এবারও তাই আছে।” অনুব্রতর দাবি, দল ক্ষমতায় না থাকলেও পুজোর আয়োজনে কোনও অভাব হয়নি। তাই এই বছরও একই সাজে মা সালঙ্কারা। অনুব্রত জেল থেকে ফিরেও মায়ের গয়নায় খামতি নেই!

অনুব্রতর পুজোয় কত ভরি গয়নায় সাজল প্রতিমা?

রাজ্যে পালাবদলের পর বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের কালীপুজোর জৌলুস কিছুটা কমলেও ঐতিহ্যে ছেদ পড়েনি। এবারও প্রায় ৭০০ ভরি সোনার গয়নায় সাজানো হয়েছে কালী প্রতিমাকে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা।

মায়ের ভোগে কী থাকছে কেষ্টর কালীপুজোয়?

পুজো নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “প্রায় ৫০-৬০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবারেও কোনও কাট-ছাট নয়। ঐতিহ্য মেনেই পালিত হবে মা কালীর আরাধনা। ৭০০ ভরি সোনার গয়নায় সাজানো হয়েছে প্রতিমা। অনুব্রতর কালী প্রতিমার পুজোয় মায়ের ভোগেও থাকছে খিচুড়ি, নয় রকম ভাজা, বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি ও পাঠার মাংস।

যদিও রাজ্যে পালা বদলের পর বোলপুরে তৃণমূল কার্যালয়ের এই পুজোয় এবার জৌলুশ কমবে বলেই মনে করেছিলেন অনেকে৷ তবে অনুব্রত মণ্ডল জানান, “দল ক্ষমতায় নেই, পুজোর উপকরণে অভাব হবে ভেবেছিলাম, কিন্তু মায়ের আশীর্বাদে হয়নি।” ঋতব্রতপন্থী এই তৃণমূল নেতার কথায়, “আমি ছোটবেলা থেকেই কালীপুজো করি৷ বোলপুরের নিচুপট্টির পর তৃণমূলের জেলার দলীয় কার্যালয়ে পুজো শুরু করি৷ সেই পুজোরও বয়স প্রায় ৫০ থেকে ৬০ বছর হয়ে গিয়েছে। কিন্তু ক্ষমতায় না থেকেও যেভাবে মানুষজন তাঁকে সাহায্য করছে”, আবেগে কার্যত আপ্লুত বীরভূমের ‘বাঘ’ অনুব্রত!

Previous post

গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন

Next post

‘আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে’, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর!

Post Comment

You May Have Missed