Agriculture News: ফলনের খুশি উধাও! রায়গঞ্জের ভুট্টা চাষিদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়, লাভের বদলে বড় ক্ষতির আশঙ্কা
Last Updated:
North Dinajpur Agriculture News: রায়গঞ্জের ভুট্টা চাষে বিপর্যয়! লাগাতার বৃষ্টির জেরে বিঘার পর বিঘা ভুট্টা ক্ষেত ক্ষতির সম্মুখীন। মাথায় হাত পড়ার জোগাড় কৃষকদের।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ বিগত কয়েকদিন ধরে রাজ্যের জেলায় জেলায় দুর্যোগ চলছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রায় সর্বত্র দেখা যাচ্ছে এক চিত্র। এই লাগাতার বৃষ্টির জেরে এবার ব্যাপক ক্ষতির মুখে রায়গঞ্জের ভুট্টা চাষিরা। লাভের আশায় চাষ করলেও উল্টে লোকসান হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
জানা গিয়েছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন রায়গঞ্জের কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ভুট্টা চাষিরা। স্থানীয় এক কৃষক জানান, লাগাতার বর্ষণে ফলন্ত ভুট্টা গাছ মাটিয়ে শুয়ে পড়েছে। সেই সঙ্গেই বহু জমিতে আবার জল জমে থাকার গাছ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এই বিষয়ে বিনোদ বর্মন নামে এক ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষি জানান, “লাগাতার বৃষ্টির জেরে ধান, পাট, ভুট্টা সব শুয়ে পড়েছে। কয়েকশো বিঘা জমির ক্ষতি হয়েছে। এই অবস্থায় সরকার যদি কিছু সাহায্য করে তাহলে ভাল হয়”।
এই কৃষক আরও জানান, গতবারও একই সমস্যা দেখা দিয়েছিল। এবার লাভের বদলে উল্টে ক্ষতি হবে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বলেন, সরকার কিছু সাহায্য করলে একটু সুরাহা হবে।

Post Comment