কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও
কলকাতা: কালীপুজোর আগে ফের কিছুটা বাড়ল সোনার দাম। আজ ৪ নভেম্বর স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি যে দাম প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে খাঁটি সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ২৯৪ টাকা করে। রুপোর দাম প্রথমে কমে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রুপোর দামও। কেজিতে প্রায় ৫ হাজার টাকা বেড়েছে রুপোর দাম।
আরও পড়ুন: পুরোনো ট্রেনের একটা বিরাট সমস্যা মিটিয়ে দিল বন্দে ভারত স্লিপার, খুশি স্লিপারে ওঠা যাত্রীরা
৪ নভেম্বর কত দাম সোনার?
আজ ৪ নভেম্বর খাঁটি সোনার দাম প্রতি গ্রামে বেড়ে গিয়েছে ২৯৪ টাকা। প্রতি গ্রামে সোনার দাম হয়েছে ১৪ হাজার ১১৭ টাকা। দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে দাম বেড়েছে ২৮৫ টাকা করে। আজ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৫ টাকা। ১৮ ক্যারেট সোনার দামেও বিরাট বদল দেখা গিয়েছে। প্রতি গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছে ১৩৫ টাকা। আজ ৪ নভেম্বর ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ১৫ টাকা।
তবে কেউ যদি আজ সোনা বিক্রি করতে চান তাহলে তিনি গ্রাম প্রতি পাবেন ১২ হাজার ৮৫১ টাকা। এই দাম ৩ নভেম্বরের দামের তুলনায় ২৭৩ টাকা বেশি।
আরও পড়ুন: কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কত দাম হল রুপোর?
সোনার দাম বাড়লেও আজ শুরুর দিকে দাম কমে গিয়েছিল রুপোর। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাম বাড়তে শুরু করে। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর ১ কেজি রুপোর বারের দাম ১ লক্ষ ৮৭ হাজার ৬১১ টাকা। গত ৩ নভেম্বরের তুলনায় এই দাম বেড়েছে ৪ হাজার ৯২১ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
Post Comment