ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল

ওয়াশিংটন: আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে জোর ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের। গণনা শুরু হতেই দেখা যাচ্ছে ডেমোক্র্যাটদের পাল্লা ভারী। জর্জিয়া এবং ভার্জিনিয়ায় ইতিমধ্যেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেই আবহেই ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন বলে জল্পনা উস্কে দিলেন তিনি। (Donald Trump)

মঙ্গলবার এই মন্তব্য করেছেন ট্রাম্প। ‘ফক্স নিউজে’র একটি অনুষ্ঠানে ক্রমশ নিম্নমুখে ধাবিত হওয়া তাঁর রেটিং, অর্থাৎ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাতে রসিকতার ছলে ট্রাম্প বলেন, “ইজ়রায়েলে আমার অ্যাপ্রুভাল রেটিং ৯৯ শতাংশ। আমেরিকার মানুষ আমাকে নিয়ে হতোদ্যম হয়ে পড়লে ইজ়রায়েল চলে যাব আমি। সেখানকার প্রধানমন্ত্রী হয়ে যাব।” (US-Israel Relations)

আরও পড়ুন: আর চলবে না আধার, সরকারি প্রকল্পে টাকা পেতে দিতে হবে ভোটার আইডি, বায়োমেট্রিকস, জানালেন মন্ত্রী

ওই একই অনুষ্ঠানে ট্রাম্প জানান, ইজ়রায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিশেষ চুক্তি হয়েছে তাঁর। চলতি বছরের শেষ থেকে আর ইজ়রায়েলকে অর্থসাহায্য় প্রদান করবে না আমেরিকা। যে ৪ বিলিয়ন ডলার অর্থসাহায্য় দেওয়া হতো এতদনি, তা বন্ধ হয়ে যাবে। ট্রাম্পের দাবি, ইজ়রায়েলের আর অর্থসাহায্য়ের প্রয়োজন নেই। রিপাবলিকানদের সমালোচনা করতে ওই অর্থসাহায্য়কে ডেমোক্র্যাট এবং বামেরা হাতিয়ার করছে।

আরও পড়ুন: লাদাখে সোনম ওয়াংচুকের স্কুলকে নোটিস ধরাল সরকার, অবিলম্বে ক্লাস বন্ধ করার নির্দেশ

ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমেরিকায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। ইজ়রায়েলকে টাকা জুগিয়ে যাওয়া নিয়েও সমালোচিত হয়েছেন তিনি। সেই আবহেই ইজ়রায়েলের অর্থসাহায্য় বন্ধের কথা জানালেন ট্রাম্প। তাঁর বক্তব্য়, “ইজ়রায়েলকে অর্থসাহায্য় দেওয়ার কথা উঠলে বলব, বিবি নেতানিয়াহু এবং আমার চুক্তি হয়েছিল আমেরিকা ইজ়রায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার অর্থসাহায্য় দেবে বলে। কয়েক মাস আগে ঠিক হয়েছে, সেটা বন্ধ হবে। এবছরের শেষেই ইজ়রায়েলকে টাকা দেওয়া বন্ধ হবে। যদি প্রয়োজন পড়ে সাহায্য় করব।”

Post Comment

You May Have Missed