River Drowning Incident: সংসারের হাল ধরতে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেছিল, চোরাবালিতে পা আটকে সব শেষ! স্কুলছাত্রের মর্মান্তিক পরিণতি

Last Updated:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলকান্ধি গ্রামের বাসিন্দা সূর্য পালের বয়স মাত্র ১৭ বছর। দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি অভাবের সংসারে আর্থিক সহযোগিতার জন্য নির্মাণ শ্রমিকের কাজ করত সে।

চোরাবালিতে পা আটকে সব শেষ! স্কুলছাত্রের মর্মান্তিক পরিণতি (AI Generated image)
চোরাবালিতে পা আটকে সব শেষ! স্কুলছাত্রের মর্মান্তিক পরিণতি (AI Generated image)

বীরভূম: ব্রাহ্মণী নদীর প্রবল জলস্রোতে তলিয়ে মৃত্যু হল ১৭ বছরের এক স্কুলপড়ুয়ার। অভাবের সংসারে পড়াশোনার পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণ শ্রমিকের কাজ করতে হত তাকে। কিন্তু সোমবার কাজ সেরে আর বাড়ি ফেরা হল না দ্বাদশ শ্রেণির ছাত্র সূর্য পালের। ব্রাহ্মণী নদী পার হওয়ার সময় চোরাবালিতে পা আটকে প্রবল জলস্রোতে তলিয়ে যায় সে। মঙ্গলবার সকালে উদ্ধার হয় তার দেহ।

ঘটনাটি বীরভূমের নলহাটির কয়থা সংলগ্ন বিলকান্ধি গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলকান্ধি গ্রামের বাসিন্দা সূর্য পালের বয়স মাত্র ১৭ বছর। দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি অভাবের সংসারে আর্থিক সহযোগিতার জন্য নির্মাণ শ্রমিকের কাজ করত সে। সোমবার কাজের সূত্রে কয়থা গ্রামে গিয়েছিল সূর্য। সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণী নদী পার হতে গিয়ে বিপত্তি ঘটে। নদীর চোরাবালিতে পা আটকে যায় তার। প্রবল জলস্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে। এরপর মঙ্গলবার সকালে নদী থেকে উদ্ধার হয় সূর্যের দেহ।

আরও পড়ুন- নতুন বিদ্যুৎ সংযোগে ট্রান্সফর্মার বসানোর নামে ঘুষ! ২০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত WBSEDCL আধিকারিক

দিন কয়েক আগে মন্দারমণিতে বেড়াতে গিয়ে মৃত্যু হয় হাওড়ার ডোমজুড়ের দুই পর্যটকের। সম্পর্কে তাঁরা ভগ্নিপতি ও শ্যালক। তারও কিছুদিন আগে জলে ডুবে মৃত্যুর আরেক মর্মান্তিক ঘটনা সামনে আসে৷ বাড়ির কাছেই পুকুরের জলে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে মুর্শিদাবাদের ভরতপুর ও সালার এলাকায়। কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করা হয়, অনেক পরে শিশুর নিথর দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এরপর ফের আরেক স্কুল পড়ুয়ার মৃত্যু৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Previous post

Kali Puja 2026: কালীপুজোর আগে বাজার মাতাচ্ছে ডিজিটাল চাঁদমালা! সাবেকি সাজকে টেক্কা দিয়ে কাটোয়ায় নতুন ট্রেন্ড

Next post

এই ব্যাঙ্কের নিয়মে বড় পরিবর্তন, রুল না জানলে বার-বার কাটা যাবে আরও টাকা, কোন খাতে কত ?

Post Comment

You May Have Missed