সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?

কলকাতা: সন্তানের উচ্চশিক্ষা, কলেজের খরচ বা ভবিষ্যতের বড় আর্থিক কোনও প্রয়োজন মেটাতে আগে থেকে পরিকল্পনা করা জরুরি। দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পাশাপাশি জীবনবিমার সুরক্ষা দিতে পারে LIC-এর একাধিক চাইল্ড প্ল্যান। এর মধ্যে উল্লেখযোগ্য নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান, জীবন তরুণ এবং অমৃতবাল। প্রতিটি পলিসির সুবিধা ও টাকা পাওয়ার সময়সীমা আলাদা।

আরও পড়ুন: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?

শিশুর শিক্ষা, বিয়ে এবং অন্যান্য আর্থিক প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যানে নির্দিষ্ট বয়সে টাকা ফেরত পাওয়া যায়। ১২ বছর বয়স পর্যন্ত শিশুর নামে এই পলিসি নেওয়া সম্ভব। ১৮, ২০ ও ২২ বছর বয়সে বেসিক সাম অ্যাসিওরডের ২০ শতাংশ করে পাওয়া যাবে। ২৫ বছর বয়সে বাকি ৪০ শতাংশের সঙ্গে জমা হওয়া বোনাস ও প্রযোজ্য ফাইনাল অ্যাডিশনাল বোনাস মিলবে।

সন্তানের ২০ থেকে ২৪ বছর বয়সের মধ্যে উচ্চশিক্ষার খরচ মেটানোর জন্য জীবন তরুণ পলিসিতে একাধিক পেআউট অপশন রয়েছে। ৩০ দিন থেকে ১২ বছর বয়স পর্যন্ত শিশুর নামে পলিসি নেওয়া যায়। বেছে নেওয়া বিকল্প অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়স পর্যন্ত প্রতি বছর বেসিক সাম অ্যাসিওরডের ৫, ১০ অথবা ১৫ শতাংশ করে পাওয়া যেতে পারে। ২৫ বছর বয়সে বাকি নির্ধারিত অর্থ দেওয়া হয়। একটি বিকল্পে মাঝের বছরগুলিতে কোনও টাকা না নিয়ে মেয়াদ শেষে পুরো বেসিক সাম অ্যাসিওরড পাওয়ার সুযোগ রয়েছে।

নির্দিষ্ট রিটার্নের পরিকল্পনা করতে আগ্রহী অভিভাবকদের জন্য রয়েছে নন-পার্টিসিপেটিং গ্যারান্টিড এন্ডাওমেন্ট প্ল্যান। প্রতি ১ টাকা বেসিক সাম অ্যাসিওরডের বিপরীতে বছরে ৮০ টাকা গ্যারান্টিড অ্যাডিশনের সুবিধা রয়েছে অমৃতবাল পলিসিতে। এই পলিসির মেয়াদ ৫ থেকে ২৫ বছর এবং ন্যূনতম বেসিক সাম অ্যাসিওরড ২ লক্ষ টাকা।

জীবন তরুণে সদ্যোজাত শিশুর জন্য মাসে ৫ হাজার টাকা প্রিমিয়াম দিলে ১৮ বছরে মোট বিনিয়োগ হবে ১০ লক্ষ ৮০ হাজার টাকা। এই উদাহরণ অনুযায়ী, আনুমানিক ১২ লক্ষ টাকা বেসিক সাম অ্যাসিওরডের ভিত্তিতে ২০ থেকে ২৪ বছর বয়সে মোট ৯ লক্ষ টাকা এবং ২৫ বছরে প্রায় ২২ থেকে ২৬ লক্ষ টাকা মিলতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য সুবিধা ৩১ থেকে ৩৫ লক্ষ টাকা।

তবে এগুলি আনুমানিক হিসাব। প্রকৃত সুবিধা নির্ভর করবে পলিসির শর্ত, বোনাস ও নির্বাচিত বিকল্পের উপর। করছাড়ও প্রযোজ্য আয়কর নিয়ম ও শর্তসাপেক্ষ।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Post Comment

You May Have Missed