ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা? মুম্বইয়ের হয়ে খেলবেন বিজয় হাজারে ট্রফি?

মুম্বই: ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma) । মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ঘরোয়া ক্রিকেটে নিজের খেলার ইচ্ছার কথা জানিয়েছেন রোহিত শর্মা। রিপোর্ট অনুযায়ী তাঁকে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare trophy) খেলতে দেখা যাবে।

Indian Express-র রিপোর্টে দাবি করা হচ্ছে রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলবেন বলে জানিয়েছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক জানিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের পরেই সরাসরি রোহিত মুম্বই দলে যোগ দেবেন। তিনি বলেন, ‘বিজয় হাজারে ও মুম্বইয়ের হয়ে খেলবে বলে আমাদের জানিয়েছে এবং বলেছে শ্রীলঙ্কা সিরিজ়ের পর যেন ওকে দলের জন্য বিবেচনা করা হয়। তবে কয়টি ম্যাচের জন্য ও উপলব্ধ থাকবে, সেটা আমাদের ও পরে জানাবেন।’

তবে আপাতত রোহিত শর্মা নিউজ়িল্যান্ডে। সেখানে পাঁচ ম্য়াচের ওয়ান ডে সিরিজ়ের জন্য তিনি প্রস্তুতি সারছেন। ভারত-নিউজ়িল্যান্ডের (IND vs NZ) টি-২০ সিরিজ়ের এখনও এক ম্যাচ বাকি রয়েছে। তবে ভারতীয় দল আগে সিরিজ় জিতে নিয়েছে, তাই সকলেরই নজর ধীরে ধীরে ওয়ান ডে সিরিজ়ের দিকে ঘুরছে। আর ঘুরবে নাই বা কেন! এই সিরিজ়েই যে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খেলতে দেখা যাবে। 

আরও পড়ুন:- সপ্তাহান্তে টি-২০ সিরিজ়ের শেষ ম্যাচ, কেমন হবে হ্যামিলটনের পিচ? এই মাঠে অতীত রেকর্ড বা কী বলছে? 

প্রাথমিকভাবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় থাকলেও, বিরাট কোহলি ও রোহিত শর্মার উন্মাদনাকে মাথায় রেখে ওয়ান ডে ম্যাচের সংখ্যা বাড়ানো হয়। তিনের বদলে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ় আয়জিত হবে এই সফরে। ৪ নভেম্বর থেকে সেই সিরিজ় শুরু হবে। রো-কোর উপস্থিতিতে স্বাভবিকভাবেই ওয়ান ডে ঘিরে উত্তেজনার পারদ বাড়বে। এই দুই মহাতারকা ভারতীয় ব্যাটার কিন্তু ৫০ ওভারের সিরিজ়ের প্রস্তুতির জন্য আজই মাঠে নেমে পড়লেন।                  

গতকালই মুম্বই থেকে অকল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে আজ পৌঁছে কয়েক ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়ে কোহলি প্রমাণ করে দিলেন কেন তিনি অনন্য। কেরিয়ারের সায়াহ্নে এসেও এই মনোভাবটাই হয়তো কোহলিকে সেরার সেরা, ‘কিং’ বানায়। রোহিতও অনুশীলনে নেমে ব্যাটিং করেন। দুই তারকার অনুশীলনের একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে পোস্ট করা হয়েছে।

Post Comment

You May Have Missed