এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?

Polymer Notes In India : অবশেষে জল্পনার অবসান হতে হতে চলেছ, বাজারে আসতে চলেছে প্লাস্টিকের নোট (Plastic Notes in India)। আপাতত ১০ ও ২০ টাকার নোট দিয়ে শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের পাইলট প্রোজেক্ট। একবার পরীক্ষামূলকভাবে এই কাজে সাফল্য এলে আগামী দিনে আরও কাগজের নোট বদলে যাবে প্লাস্টিকে। শোনা যাচ্ছে, ATM-এ লেনদেনে যাতে অসুবিধা না হয়, তাই নোটের আকার, আয়তন একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। 

কোথায় শোনা যাচ্ছে এই খবর
মানি কন্ট্রোলের রিপোর্ট বলছে, নোটের আকার-আয়তন পরিবর্তন না করার পিছনে রয়েছে অন্য কারণ। আসলে কেন্দ্রীয় ব্যাঙ্ক নতুন করে ব্যাঙ্কের খরচ বাড়াতে চাইছে না। নোটের সাইজে পরিবর্তন হলে ATM-এর জন্য খরচ বাড়াতে হতো, সেই কারণেই কাগজের ১০,২০ টাকার নোটের সাইজ একই রাখা হচ্ছে বলে খবর। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অধিকারিক মানি কন্ট্রোলকে জানিয়েছেন, বর্তমানে টাকার মাপগুলি বজায় রাখার কারণে ATM-রিকনফিগারেশন বাবদ বাড়তি খরচ থেকে মুক্তি পাবে ব্যাঙ্কগুলি। এতে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হতে পারে।

পলিমার নোট আসলে কী ?
অগস্টে প্লাস্টিক বা পলিমারের নোটের কথা প্রথম শোনা গিয়েছিল রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রার মুখে। তিনি জানান, কিছু অঞ্চলে পলিমারের নোট ৩০ বছরেরও বেশি টিকে রয়েছে। এই নোটগুলি বহুবার হাত বদল হলেও সমস্যা তৈরি হয়নি। কাগজের নোটের থেকে অনেকটাই বেশি টেকসই হয় এই নোট। সেই কারণেই এই ধরনের নোটের পাইলট প্রোজেক্ট নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামী অর্থবর্ষ থেকে এই নোট চালু করার পরিকল্পনা করা হচ্ছে। যে কারণে ধরে নেওয়া হয়েছে, ১ এপ্রিল ২০২৭ থেকেই বাজারে আসতে চলেছে এই নোট। 

কী পরিকল্পনা করেছে রিজার্ভ ব্যাঙ্ক ?
কেন্দ্রীয় ব্যাঙ্ক ২ বিলিয়ন প্লাস্টিকের নোট আনার পরিকল্পনা করেছে। এরমধ্য়ে ১০ টাকা ও ২০ টাকার নোট তৈরি করা হবে ১ বিলিয়ন করে। বাজারে আত্মপ্রকাশের পর নোটগুলির কী পরিস্থিতি হয়, তা বোঝার উদ্দেশ্য়েই এই কাজ করা হয়েছে। বিশ্বে প্লাস্টিক নোটের ইতিহাস বলছে, প্রথমে অস্ট্রেলিয়াতে এই নোট শুরু হয়। ১৯৮৮ সালে এই প্লাস্টিকের নোট আসার পর ৫০টিরও বেশি দেশে এই পলিমার নোট চলে। সাধারণ কাগজের নোটের থেকে পলিমার নোট এমনিতে বেশি টেকসই। কাগজের নোটের মতো এতে বার বার বেশি প্রিন্ট করাতে হয় না। তাই দীর্ঘমেয়াদি খরচও অনেকটাই কমে যায়।   
        

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডার হলে খরচ বাড়বে, এই দিন থেকে আরও চার্জ কাটবে ব্যাঙ্ক

 

Post Comment

You May Have Missed