Trending GK: Thousand বানানে কোথাও ‘K’ নেই, তবুও কেন ১০০০ লেখার বদলে 1K লেখা হয় ?
Last Updated:
Thousand বানানে ‘K’ অক্ষরটি নেই। তা হলে ১০০০ বোঝাতে 1K লেখা হয় কেন? কোথা থেকে এল এই K, কীভাবে হাজারের প্রতীক হয়ে উঠল এই অক্ষর? জেনে নিন এর পিছনের মজার ইতিহাস।
এখন অনেকেই আর হাজার (Thousands) না লিখে ‘K’ লিখে থাকেন ৷ সোশাল মিডিয়া, মোবাইল, ইউটিউব বা ইনস্টাগ্রামে লাইকসের জায়গায় 1K, 10K, 100K ও 1M লেখা দেখা যায় । এখানে ‘K’- অর্থাৎ হাজার ৷ কিন্তু হাজারের ইংরেজি শব্দ ‘Thousand’ এর কোথাও ‘K’ নেই ৷ বরং ‘Thousand’ এর প্রথম অক্ষর T ৷ তাহলে হাজার বোঝানোর জন্য T এর বদলে ‘K’ কেন ব্যবহার করা হয় কখনও ভেবে দেখেছেন ?
এর জন্য হাজার বছর পুরনো ইতিহাসে ফিরে যেতে হবে ৷ ‘K’ অক্ষরটির সম্পর্ক প্রাচীন গ্রিক ভাষার একটি শব্দের সঙ্গে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই শব্দটি গণিত, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য এবং পরবর্তীতে ডিজিটাল দুনিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কারণেই বর্তমানে এক হাজার বোঝাতে 1K লেখার প্রচলন অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে।
গ্রিক ভাষায় হাজারের জন্য Khilioi শব্দ ব্যবহার করা হত ৷ সময়ের সঙ্গে সঙ্গে Khilioi থেকে কিলো (Kilo) শব্দটি এসেছে ৷ এখনও আমরা কিলোমিটার, কিলোগ্রাম ও কিলোওয়াটের মতো শব্দে এটি ব্যবহার করা হয় ৷
কিলোমিটার (Kilometer) অর্থাৎ ১,০০০ মিটার।
কিলোগ্রাম (Kilogram) অর্থাৎ ১,০০০ গ্রাম।
কিলোওয়াট (Kilowatt) অর্থাৎ ১,০০০ ওয়াট।
ফ্রান্সে ১৭৯৫ সালে কীভাবে জনপ্রিয় হল কিলো শব্দ?
এবার প্রশ্ন হল, গ্রিক ভাষার এই শব্দ আধুনিক দুনিয়ায় কীভাবে পৌঁছল? এর পিছনে রয়েছে ফ্রান্সে চালু হওয়া মেট্রিক পদ্ধতি (Metric System)-র গুরুত্বপূর্ণ ভূমিকা। বড় ও ছোট একক বোঝানোর জন্য গ্রিক এবং ল্যাটিন ভাষা থেকে বিভিন্ন শব্দ নেওয়া হয়। এভাবেই পরিমাপের জগতে ‘কিলো’ শব্দের ব্যবহার জনপ্রিয়তা পেতে শুরু করে।
‘K’ ইংরেজি শব্দ Thousand এর শর্টফর্ম নয় ৷ ‘K’ আসলে Kilo-র প্রথম অক্ষর ৷ ধীরে ধীরে হাজারের শর্টফর্ম হিসাবে ‘K’ লেখার চল বাড়তে থাকে ৷ এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, আন্তর্জাতিক একক পদ্ধতি (SI) অনুযায়ী কিলো বোঝানোর সরকারি প্রতীক হল ছোট হাতের ইংরেজি ‘k’। তবে সোশ্যাল মিডিয়া এবং দৈনন্দিন কথাবার্তায় অনেকেই বড় হাতের ‘K’ ব্যবহার করে থাকেন। বর্তমানে ১,০০০ বোঝাতে 1K লেখার প্রচলনও বেশ জনপ্রিয়।
‘K’ এর সবচেয়ে বেশি ব্যবহার সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ৷ এর একটা বড় কারণ বড় সংখ্যা ছোট জায়গায় লিখতে সুবিধা হয় কে ব্যবহার করলে ৷

Post Comment