Ritabrata Banerjee: ‘পৃথিবীতে সত্যিকারের বেঁচে থাকাটাই…’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা

Last Updated:

জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি সাহিত্যের ছাত্র। অস্কার ওয়াইল্ডের মতো তো আর আমি লিখতে পারব না। তবে আমি ওঁর লেখা ভীষণ পড়ি। সেই ভাল লেখাই আমি উদ্ধৃত করেছি।”

কী বললেন ঋতব্রত (ফাইল ছবি)
কী বললেন ঋতব্রত (ফাইল ছবি)

কলকাতা: রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েনের আবহে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। বৃহস্পতিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে অস্কার ওয়াইল্ডের একটি উক্তি পোস্ট করেন তিনি। সেখানে লেখা, “To live is the rarest thing in the world. Most people exist, that is all.” অর্থাৎ, পৃথিবীতে সত্যিকারের বেঁচে থাকাটাই সবচেয়ে বিরল বিষয়। অধিকাংশ মানুষ কেবল অস্তিত্ব টিকিয়ে রাখেন।

রাজ্যের রাজনৈতিক মহলে যখন একের পর এক ইস্যুতে চাপানউতোর চলছে, তখন ঋতব্রতর এই পোস্টের তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পোস্টে কোনও রাজনৈতিক প্রসঙ্গ, ব্যক্তি বা সাম্প্রতিক ঘটনার সরাসরি উল্লেখ নেই। ফলে এটি নিছক জীবনদর্শনের প্রকাশ, নাকি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আবহে কোনও বিশেষ বার্তা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, পোস্টটিতে কোনও ব্যাখ্যা বা অতিরিক্ত মন্তব্য করেননি ঋতব্রত। এ বিষয়ে বিরোধী দলনেতাকে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি সাহিত্যের ছাত্র। অস্কার ওয়াইল্ডের মতো তো আর আমি লিখতে পারব না। তবে আমি ওঁর লেখা ভীষণ পড়ি। সেই ভাল লেখাই আমি উদ্ধৃত করেছি।”

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে একের পর এক বিধায়কের বেসুরো হয়ে ওঠা এবং তাঁদের অবস্থান বদল ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ঋতব্রতর এই পোস্ট নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। যদিও পোস্টটির সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

Post Comment

You May Have Missed