আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা
Flight Ticket Price Hike: উৎসবের আবহে আকাশ ছুঁল বিমানভাড়া (Flight Ticket Price)। ছট, দীপাবলি (Diwali 2026) , কালীপুজো (Kali Puja 2026) উপলক্ষ্য়ে ঘরে ফেরার আবহে দুরন্ত লাফ দিয়েছে ফ্লাইট ফেয়ার। পরিস্থিতি এতটাই খারাপ যে, ১১,০০০ টাকার টিকিট এখন ৭৮,০০০ টাকার বেশি দামে কিনতে হচ্ছে যাত্রীদের। তবে শুধু দিল্লি-কলকাতা নয়, অন্য রুটের বিমানভাড়াও লাফিয়ে বেড়েছে।
কোন দিনের ভাড়া ৭৮,০০০ টাকা ছাড়িয়েছে ?
উৎসবের আবহে বেড়েই চলেছে বিমান টিকিটের দাম। ৮ তারিখ দীপাবলির আবহে লাফিয়ে বেড়েছে দিল্লি-কলকাতা বিমান টিকিটের দাম। কেবল ৬ তারিখের টিকিট মূল্য হয়েছে ৭৮,৬৯৪ টাকা। সাধারণত, ১০,০০০-১১,০০০ টাকা ফ্লাইট টিকিটের দাম হয় দিল্লি-কলকাতা রুটে। এই টিকিটের দামই এখন ৭৮,০০০ টাকা ছাড়িয়েছে।
৭ গুণ দাম বেড়েছে টিকিটের
তথ্য় বলছে, বর্তমানে ২-৭ গুণ ভাড়া বেড়েছে টিকিটের । তাই যারা দীপাবলি উপলক্ষ্যে ঘরে ফিরতে চাইছেন, তাদের টিকিটের মূল্য এখন আকাশ ছুঁয়েছে। দিল্লি মমুম্বই বেঙ্গালুরু, কলকাতাগামী সব জায়গায় ট্রেন ,বাস, বিমানের ভাড়া খুবই বেড়েছে। তবে এর মধ্য়ে বিমান টিকিটের দাম মাত্রা ছাড়িয়ে গেছে।
কোথাকার ভাড়া বেড়ে কত হয়েছে
দিল্লি – হায়দরাবাদ : ৮,৯৩৫ থেকে বেড়ে ২৭,৮৯৫ হয়েছে।
দিল্লি – আহমদাবাদ : ৬,১২১ থেকে বেড়ে ২৩,৪১৩ হয়েছে।
মুম্বাই – দিল্লি : ১১,৫৩১ থেকে বেড়ে ৬০,৫৭৭ হয়েছে।
বেঙ্গালুরু – দিল্লি : ১৫,৯০১ থেকে বেড়ে ৪০,৫০৬ হয়েছে।
দিল্লি – কলকাতা : ১১,৬৬৯ থেকে বেড়ে ৭৮,৬৯৪ হয়েছে।
এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, বর্তমানে বিভিন্ন সাইটে ভাড়ার প্রাপ্যতা ও রুটে হিসেব অনুসারে এই হিসেব দেওয়া হয়েছে। এই ভাড়া যখন -তখন পরিবর্তিত হতে পারে। এর সঙ্গে কোন ক্লাস বা সিটকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন, তাও আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় কোন বিমানে, বাসে বা ট্রেনে যাচ্ছেন তার ওপরও ভাড়া নির্ভর করে।
অনেকেই দীপাবলির আগের হুড়োতাড়া থেকে দূরে থাকতে এই বিষয়ে আগে প্ল্যান করেন। মাস দুয়েক আগ এই পল্যান করলে এই সময় কিছুটা টিকিটের দাম কম পড়ে। তব দীপাবলির তারিখের আগে টিকিট পাওয়াটা বেশিরভাগ সময়ই দুষ্কর হয়। যে কারণে বাস, ট্রেন ও বিমান যাত্রায় টিকিটের দাম অনেকটাই বেড়ে যায়। এবিপি নিউজে প্রকাশিত হয়েছে এই খবর।
আরও পড়ুন : সাতসকালেই ছাঁটাই মেল! ফের শয়ে-শয়ে কর্মীর চাকরি গেল, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত
Post Comment