লাঞ্চের নামে হোটেলে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ, পলাতক জিএসটি ইন্সপেক্টর

Last Updated:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। GST ইনস্পেক্টরের বিরুদ্ধে বাগুইআটি থানায় নালিশ মহিলার।

GST ইনস্পেক্টরের বিরুদ্ধে বাগুইআটি থানায় নালিশ মহিলার
GST ইনস্পেক্টরের বিরুদ্ধে বাগুইআটি থানায় নালিশ মহিলার

শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে বাগুইআটি থানার দ্বারস্থ বছর ২৮-এর এক আইনের ছাত্রী। ছাত্রীর অভিযোগ, ২০২৪ সালে ফেসবুকে আলাপ হয় অভিযুক্ত দীপায়ন রায়ের সঙ্গে। পেশায় দীপায়ন একজন জিএসটি ইন্সপেক্টর। বর্তমানে দুর্গাপুরে পোস্টিং তার। অভিযোগকারিনীর বক্তব্য, তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের পর ২০২৫-এর জুলাইতে অভিযুক্ত দীপায়ন রায় বলপূর্বক অভিযোগকারিনীকে নিয়ে হোটেলে নিয়ে যাওয়ার জন্য জোর করে।

যদিও তাতে রাজি হননি তিনি। অভিযোগ, এরপর ৩ অগাস্ট, ২০২৫-এ লাঞ্চের নাম করে অভিযোগকারিনীকে নিয়ে সল্টলেকের একটি বিলাসবহুল হোটেলে যান অভিযুক্ত জিএসটি ইন্সপেক্টর এবং সেখানে গিয়ে অভিযোগকারী মহিলার সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরবর্তীতে, ওই মহিলাকে বিয়ের জন্যও জোর দিতে থাকেন। এমনকী, তাকে হিরের আংটিও উপহার দেন। তবে, অভিযোগকারিনীর দাবি, ২০২৫-এর নভেম্বরের পর থেকে আচরণ বদলাতে থাকে অভিযুক্তের। এরপর ওই মহিলা অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, এড়িয়ে যেতে থাকেন ওই অভিযুক্ত। এমনকী, অভিযুক্তের মা-ও ওই মহিলার উপর চড়াও হয়েছেন বলে অভিযোগ। তবে, শুধুমাত্র বলপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক নয়, পাবলিক প্লেসে তাঁর সম্মানহানি থেকে শুরু করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলিং করার মতো বিস্ফোরক অভিযোগও তুলেছেন তিনি।

পরবর্তীতে, বাগুইআটি থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয় এবং তিনটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। পাশাপাশি, অভিযোগকারিনী এও জানান, তদন্ত শুরুর পর চেম্বার থেকে ফিরতি পথে রাস্তায় তাকে থ্রেট দেওয়া হয়েছে। এমনকী, তার মোবাইল ফোনও হ্যাক করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। যদিও, পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জিএসটি ইন্সপেক্টর এবং তার মা এখনও পলাতক।

Previous post

State Bank of India UPI Service: ৩০ অক্টোবর SBI UPI পরিষেবা বন্ধ? কোটি কোটি গ্রাহকদের দেশের সব থেকে বড় ব্যাঙ্কের সতর্কতা

Next post

‘গর্বের সঙ্গে বলছি আমি দিমাগি নকশাল’, বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেতা নাসিরুদ্দিন শাহ

Post Comment

You May Have Missed