১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ‘অর্ণব’, এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও

পার্থপ্রতিম ঘোষ, গোপালপুর, ওড়িশা : অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর ল্যান্ডফল হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও আগামিকাল রাজ্য়ের উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর ল্যান্ডফল হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর ল্যান্ডফল হয়েছে। মঙ্গলবার রাত ১.২৩ নাগাদ পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে ‘অর্ণব’। অন্ধ্রের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে ঝড়ের দাপট সবচেয়ে বেশি দেখা গিয়েছে। বেশ কয়েক ঘণ্টা ধরে চলছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’- এর ল্যান্ডফল প্রক্রিয়া। ঝোড়ো হাওয়ায় উপড়ে গিয়েছে বহু গাছপালা, বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, ভেঙে গিয়েছে রাস্তা। প্রবল বৃষ্টিতে অন্ধ্রের উপকূল সংলগ্ন বিভিন্ন এলাকায় জল জমেছে। ‘অর্ণব’-এর জেরে ওড়িশার বিভিন্ন অংশেও প্রবল বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে। গজপতি, গঞ্জাম, রায়গাড়া, কোরাপুট, নওরংপুর, মালকানগিরি জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পুরী, খুর্দা, সম্বলপুর, দেওগড়, কালাহান্ডি, কান্ধামাল, নুয়াপাড়াতেও ঘূর্ণিঝড় ‘অর্ণব’- এর প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে। 

বুধবার থেকে রাজ্যের উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই একাধিক রাজ্য়ে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল বেশ কিছু জায়গায়। কখনও ভারী বৃষ্টি, কখনও আবার মুষলধারে বৃষ্টি হয়েছে কিছু এলাকায়। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের জেলা দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির দাপট দেখা গিয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনের বিভিন্ন উপকূল থানার পক্ষ থেকে সতর্কবার্তা প্রচার করা হয়েছে মাইকিং করে। মঙ্গলবার রাতেও বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই চলছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট। 

Post Comment

You May Have Missed