নেতাজীকে অসম্মান, ইতিহাস বিকৃতির অভিযোগ, প্রভাসের ছবি ‘ফৌজি’ ঘিরে বিতর্ক, ‘ক্ষমা চাইতে হবে’, বললেন চন্দ্র বসু

নেতাজী সুভাষচন্দ্র বসুকে অপমানের অভিযোগ। বিতর্কে দক্ষিণী তারকা প্রভাসের ছবি ‘ফৌজি’। ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিন উপলক্ষে ছবির টিজ়ার প্রকাশ করা হয়েছে। আর তাতেই নেতাজীর চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে বিতর্ক চরমে।

ছবির টিজ়ারে নাৎসি জার্মানির তদানীন্তন শাসক অ্যাডল্ফ হিটলারের সঙ্গে নেতাজীর সাক্ষাতের একটি দৃশ্য দেখানো হয়েছে। সেখানে ‘ভগবত গীতা’ দ্বারা অনুপ্রাণিত কোড বসানো হয়েছে AI দিয়ে তৈরি নেতাজীর চরিত্রের মুখে।

AI দিয়ে তৈরি নেতাজীর চরিত্রকে বলতে শোনা যায়, “জাপান ব্রিটেনকে হারিয়ে সিঙ্গাপুর দখল করে। ওই জয়ের আসল কারণ জানেন না। একজন ভারতীয়, ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে তছনছ করে দেয়, ওদের সেনাকে উস্কানি দেয়, এদের অভিযান ব্যর্থ করে দেয়। শুধু একজন ভারতীয়।”

নেতাজীর চরিত্রের মুখে আরও যে সংলাপ বসানো হয়েছে, তা হল, “একজন সৈনিক, একজন কৌশলী, একজন চর…আমার লোকটির ব্যাপারে কিছু জানে না ব্রিটেন। ভগবত গীতার উপর ভিত্তি করে অটুট একটি কোড তৈরি করেছে। ব্রিটিশরাও জানে, ওই কোডের রহস্য বোঝা আপনাদের এনিগমার চেয়েও কঠিন। আসল নাম ব্রিটেন জানে না। শুধু ফৌজি হিসেবে পরিচিত। কলকাতায় রয়েছে। আমার দেশকে রক্ষা করছে।”

টিজ়ারের শেষে প্রভাসকে বলতে শোনা যায়, “ওয়ে ফিরিঙ্গি, শুনে রাখ, আমি তোদের রক্ত পান করব। দেশের স্বাধীনতা ছিনিয়ে আনব।”

‘ফৌজি’ ছবির মুখ্য চরিত্র প্রভাস। সেক্ষেত্রে নেতাজীর মুখ দিয়ে তাঁর প্রশংসা করানো হল কি না, প্রশ্ন তুলেছেন অনেকে। নেতাজীর জার্মানি যাত্রার খুঁটিনাটি ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। এক্ষেত্রে নেতাজীকে অপমানের পাশাপাশি, ইতিহাস বিকৃতিরও অভিযোগ উঠছে।

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মুখ খুলেছেন অনেকেই। একজন লেখেন, ‘নেতাজীকে খাটো করে দেখিয়ে যেভাবে প্রভাসের চরিত্রের গুণগান করানো হয়েছে। ছবির নির্মাতাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের হওয়া উচিত। এত অসম্মানজনক কাজ করার সাহস হল কী করে? অবিলম্বে ক্ষমা চাইতে হবে। সরাতে হবে টিজ়ার’।

আর একজন লেখেন, ‘নেতাজী সুভাষচন্দ্র বসুর মতো দেশনায়কের AI ভিডিও বানিয়ে, হিটলারের সঙ্গে সাক্ষাৎ দেখিয়ে নিম্নমানের এই ছবি তৈরির অর্থ কী?’

নেতাজীর প্রপৌত্র চন্দ্র বসুও ওই দৃশ্যের তীব্র বিরোধিতা করেছেন। ছবির নির্মাতাদের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন তিনি। IANS-কে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্র বসু বলেন, “সত্য বিকৃত করে দেশনায়ককে নিয়ে কাল্পনিক গল্প রচনা করা অপরাধ।” হিটলারের সঙ্গে নেতাজীর কথোপকথকে ভুল ভাবে দেখানো হয়েছে, নেতাজীকে খাটো করে দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

চন্দ্র বসু জানিয়েছেন, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে হিটলার এবং জাপানের হিদেকি তোজোর সাহায্য় লাগতে পারে বলে মনে হয়েছিল নেতাজীর। কিন্তু নেতাজী ফ্যাসিবাদের ঘোর বিরোধী ছিলেন। তিনি গণতন্ত্র, মানুষের অধিকারের পক্ষে ছিলেন। দেশের মানুষের কাছে ছবির নির্মাতাদের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তুলেছেন তিনি।

Published at : 27 Oct 2026 09:51 AM (IST)

আরও জানুন বিনোদনের

Previous post

সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?

Next post

হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের যাত্রাপথ বাড়াল পূর্বরেল…! বদল একাধিক ট্রেনের সময়সূচিতে, কোন কোন ট্রেন? দেখে নিন লিস্ট

Post Comment

You May Have Missed